শ্রীনগরে আবারও কঙ্কাল চুরি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

শ্রীনগরে আবারও কঙ্কাল চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ |
মুন্সীগঞ্জের শ্রীনগরে আবারও একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে। এ নিয়ে গত ২০ দিনে ৩টি কবরস্থান থেকে ৪ দফায় ২৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটল। বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া কবরস্থানে স্থানীর জনগণ ২৫টি কবর খোঁড়া দেখতে পান। পরে কবরস্থান কমিটির লোকজন সেখানে তল্লাশি চালিয়ে দেখেন ওইসব কবর থেকে ৭টি কঙ্কাল চুরি করেছে চোর চক্র। তাদের ধারণা, বুধবার রাতের যেকোনো সময় কঙ্কালগুলো চুরির ঘটনা ঘটে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাতে বীরতারা জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে ১২টি কবর খুঁড়ে ৪টি কঙ্কাল, ১৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার বেজগাঁও কবরস্থান থেকে ৮টি কঙ্কাল ও ১৩ ফেব্রুয়ারি রাতে ওই কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি

হয়। বেজগাঁও কবরস্থান কমিটির সভাপতি আবুল কালাম কানন জানান, কঙ্কাল চুরির ঘটনার পর থেকে ওই কবরস্থানে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, কবরস্থানগুলোতে প্রাচীর না থাকাতে চোরচক্র অতি সহজে জঘন্য এ কাজ করে যাচ্ছে। কবর খুঁড়ে কঙ্কাল চুরি হবার ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক