শ্বশুরবাড়িতে মদপানে জামাইয়ের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫

শ্বশুরবাড়িতে মদপানে জামাইয়ের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ |
ঢাকার ধামরাইয়ের বালিয়া ইউনিয়নে পূজার অনুষ্ঠানে আনন্দ করতে অতিরিক্ত মদপানে জামাইয়ের মৃত্যু ঘটেছে। হাসপাতলে মৃত্যুর শয্যায় রয়েছেন আরেক তরুণ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়া ইউনিয়নের রাম রাবণ পূর্ব পাড়া এলাকায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার ধামরাই বালিয়া ইউনিয়নের রাম রাবণ পূর্ব পাড়া এলাকার পলাশ মনি দাসের মেয়ে পূর্ণিমা দাসের সদ্য বিয়ে হয়েছে একই উপজেলার সুয়াপুর এলাকার মরু দাস এর ছেলে মন্টু মনি দাসের। গ্রামের পঞ্চায়েত কমিটির পূজা উপলক্ষে মেয়ে ও জামাইকে দাওয়াত করে আনা হয়। এ পূজার অনুষ্ঠানে বৃহস্পতিবার রাতে অতিরিক্ত মদ পানে ভগ্নিপতি মন্টু দাসের মৃত্যু ঘটে। অপরদিকে শ্যালক পিনু দাস গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিকেল

কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রাম রাবণ গ্রামের দ্রীরেশ মাতাব্বর বলেন, অল্প বয়সের ছেলেপেলে বলে কথা। পূজার অনুষ্ঠানে আনন্দ উল্লাস করতে গিয়ে অতিরিক্ত মদ পান করায় ভগ্নিপতির মৃত্যু ও শ্যালক গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। হৃদয়বিদারক। এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনার বিষয়ে কেউ আমাদের কাছে কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদ্রিদ ডার্বিতে হেরে রেফারারিং কমিটিকে ধুয়ে দিলেন মরিনহো গরিবের ‘রিজিক থেকে উঠে গেছে’ ডিম, পাঙ্গাস-তেলাপিয়াও বিশ্ববাজারে দাম নিম্নমুখী, অথচ দেশে বাড়ল সব ধরনের জ্বালানির দাম! তেলের দাম বৃদ্ধির নিয়ে ফেসবুক পোস্ট: ছাত্রদল নেতাকে শোকজ বাগেরহাটে জমি-জমার বিরোধে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী খুন বাংলাদেশে আরেক বহুজাতিকের ব্যবসা গুটানোর উদ্যোগ: রিটেইল ব্যাংকিং বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবার কুমিল্লায় মা-ভাবি ও ৮ মাসের ভাতিজিকে কুপিয়ে-আছড়ে হত্যা কুড়িগ্রামে সারের দাবিতে আন্দোলন করতে গিয়ে মামলা: ঘরছাড়া ৫ গ্রামের কৃষক কেরানীগঞ্জ কারাগারে আরও দুই বন্দির মৃত্যু: ধারণক্ষমতার তিন গুণ বন্দি, সেপ্টেম্বরে অন্তত ১১ বন্দির মৃত্যু পাবনার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যাঃ মাগরিবের নামাজ পড়ে উঠেই কয়েকদফা ধর্ষণ করা হয় শিশু কলিকে ছুটি ফেলে কেন তড়িঘড়ি করে ওয়াশিংটন ফিরলেন ট্রাম্প এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ ৭ মিনিটের ঝড়ে মরিনিওর অহম গুঁড়িয়ে রিয়ালকে হারাল আতলেতিকো এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার শিক্ষার্থীদের ক্ষোভে উত্তপ্ত রাজশাহী, রেলস্টেশন ভাঙচুর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল