শেরপুরে টিসিবির ১৯ বস্তা চাল জব্দ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫

শেরপুরে টিসিবির ১৯ বস্তা চাল জব্দ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ |
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সদর ইউনিয়নের মরাখালি বাজারে বন্ধ দোকান ঘরের সামনে ফাঁকা স্থান থেকে ১৯ বস্তা টিসিবি’র চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার মরাখালি বাজারে নালিতাবাড়ী ইউনিয়নের আওতাধীন টিসিবির পণ্য বিক্রি চলছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এই কার্যক্রম পরিদর্শন করার সময় টিসিবি পণ্য বিক্রির স্থানের বিপরীতে এক বন্ধ দোকানের সামনের ফাঁকা জায়গায় ১৯ বস্তা চাল দেখতে পান। ওইসময় স্থানীয়রা জানায়, টিসিবির কার্ডধারীরা প্যাকেজ ক্রয়ের পর এসব চাল বিক্রি করে দিয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ক্রেতারা। পরে উপস্থিত লোকজনকে জিজ্ঞাসাবাদে কেউ

ক্রেতা/বিক্রেতাদের নাম জানায়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি ১৯ বস্তা চাল জব্দ করেন। ওইসময় ইউনিয়ন পরিষদের সদস্য, ইউএনও অফিসের স্টাফ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান