শুল্ক-কর জমা অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫
     ৬:৩১ অপরাহ্ণ

শুল্ক-কর জমা অনলাইনে: চালু হলো ‘এ-চালান’ সেবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ৬:৩১ 136 ভিউ
এখন থেকে আমদানিকারক, রপ্তানিকারক এবং সিঅ্যান্ডএফ এজেন্ট কর্তৃক আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক-কর অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা দেওয়া যাবে। অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে নতুন অর্থবছরের শুরুতে এটি চালু করা হয়েছে। আজ শনিবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমসের এসাইকুডা ওয়ার্ল্ড সার্ভিসের সঙ্গে এ চালান সিস্টেম সংযুক্তি করা হয়েছে। এর মাধ্যমে আমদানি-রপ্তানিকারকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে অফলাইন অথবা অনলাইন পদ্ধতিতে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেওয়ার নতুন যুগের সূচনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড ও অর্থবিভাগ। এতে বলা হয়, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শূল্ক-কর জমা দেন তা সরকারি ট্রেজারিতে

জমা হতে কয়েকদিন সময় লেগে যায়। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে। এ চালানের মাধ্যমে জমা দেওয়া এই অর্থ তাৎক্ষণিক সরকারের ট্রেজারিতে জমা হবে। ফলে সরকার তাৎক্ষণিক এই নগদ অর্থ খরচ করতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্থ বিভাগের আইবাস প্লাসপ্লাস আইবাস স্কিমের এ চালান সিস্টেম ও জাতীয় রাজস্ব বোর্ডের এসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মধ্যে সফল ইন্টিগ্রেশন সম্পন্ন হয়েছে। এরপর আইবাস প্লাসপ্লাস ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের তত্ত্বাবধানে ১ ও ২ জুলাই চট্টগ্রাম কাস্টম হাউসের অধীন আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং

কাস্টম হাউসের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সফল প্রশিক্ষণ দেওয়া হয়। পরে গত ৩ জুলাই সোনালী ব্যাংক কাস্টম হাউসসহ সব তফসিলি ব্যাংকের মাধ্যমে শুল্ক-কর সফলতার সঙ্গে সরাসরি সরকারি ট্রেজারিতে জমা শুরু হয়েছে। এদিন ৭৫টি বিল এন্ট্রির বিপরীতে ১৩ কোটি টাকার অধিক কাস্টম শুল্ক তাৎক্ষণিক সরকারি কোষাগারে জমা হয়েছে। এ চালান সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েবভিত্তিক সিস্টেম, যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট যে কেউ ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিং (ডেবিট/ ক্রেডিট কার্ড, এমএফএস ইত্যাদি) এর মাধ্যমে কাস্টমস ডিউটি জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রিসিপ্ট নম্বর দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন। পাশাপাশি যে কোনো ব্যাংকের (৬১ ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা) যে কোনো কাউন্টারে অ্যাকাউন্ট ডেবিট

অথবা চেক ক্লিয়ারিংয়ের মাধ্যমে শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন। এর আগে গত ২৩ এপ্রিল আইসিডি কমলাপুর কাস্টম হাউসে প্রথম এই পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরবর্তী সময়ে পানগাঁও কাস্টম হাউসে তা চালু করা হয়। তৃতীয় স্টেশন হিসেবে চট্টগ্রাম কাস্টম হাউসে একই পদ্ধতিতে শুল্ক-কর জমা নেওয়া হচ্ছে। আগামী ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউসসহ অন্য সব কাস্টম হাউস একইভাবে এ চালানের মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা দেওয়া যাবে। সরাসরি সরকারি ট্রেজারিতে শুল্ক-কর জমা হওয়ার ফলে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিত হবে। একই সঙ্গে রাজস্ব আদায় প্রক্রিয়া হবে আরও সহজ এবং সরকারের আর্থিকখাত হবে আরও সুশৃঙ্খল, বলা হয়

বিজ্ঞপ্তিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত গভীর সংকটে বেসরকারি খাত: বিনিয়োগ পতন ৬১%, মব ও রাজনৈতিক অস্থিতিশীলতায় অর্থনৈতিক স্থবিরতা ব্যাংক খাত ধ্বংস-ঘোষণা না দিয়ে টাকা ছাপানো: পদ হারালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর গার্মেন্টস ব্যবসায়ী থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর: কে এই মোস্তাকুর রহমান? লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচন: বর্জনের ঘোষণার পরও সংখ্যাগরিষ্ঠ পদে আওয়ামী লীগ, সভাপতি-সম্পাদক বিএনপির আগ্রাবাদে রমজানের চাঁদাবাজিকে কেন্দ্র করে হকার ও বিএনপি-যুবদল কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ: গুলি ও আহত ৩ জামিন পেলেও মুক্তি পাবেন না আওয়ামী লীগের নেতারা: ‘শ্যোন-অ্যারেস্ট’ দেখাতে রাজশাহী রেঞ্জ পুলিশের কড়া নির্দেশ দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা! সংবিধান লঙ্ঘনসহ চার অভিযোগ যুক্তরাষ্ট্র, দুবাই ও আজারবাইজান: সাবেক পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার ১২ হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর তথ্য! সাত খুন মামলার বাদীপক্ষের আইনজীবী বিএনপি নেতা সাখাওয়াত হলেন নারায়ণগঞ্জ সিটির প্রশাসক দুর্নীতির শত শত অভিযোগ সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে usbangla24.news সম্পাদকের জন্মদিনের শুভেচ্ছা ইরান নতি স্বীকার নয়, যুদ্ধই বেছে নেবে! ইউরোপজুড়ে গুপ্তচর নেটওয়ার্ক তৈরি করেছে রাশিয়া শুনেছি আমি আর নেই : আহসান এইচ মনসুর যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত ফের বাড়ল স্বর্ণের দাম “এ দেশে যতদিন একটা বাঙালি থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে” Bangladesh Economy Then vs Now – Stability Under Awami League vs Fiscal Strain Today