ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ March, ২০২৬

ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ March, ২০২৬ |
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি জাতির উদ্দেশে এক বার্তায় বলেছেন, জাতীয় ঐক্যই শত্রুকে পিছু হটতে বাধ্য করবে। একই সঙ্গে আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তানের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরেছেন তিনি। খামেনি বলেছেন, ইরানের জনগণ একই সঙ্গে রোজা রাখা ও ‘সংগ্রাম’ চালিয়ে যাওয়ার মাধ্যমে অদম্য মনোবল দেখিয়েছে। তার দাবি, এর ফলে শত্রু এরই মধ্যে দুর্বল হতে শুরু করেছে। তিনি অভিযোগ করেন, ইরানের প্রতিপক্ষরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। বিশেষভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ করার অপচেষ্টার কথা উল্লেখ করেন। তিনি পাকিস্তানকে ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ বলে বর্ণনা করেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বজায় রাখা ও শক্তিশালী করার উপর জোর দেন। পাকিস্তান ও

আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উন্নয়নে ইরান মধ্যস্থতা করতে রাজি বলেও জানান খামেনি। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সংলাপ সহজ করতে এবং অঞ্চলে স্থিতিশীলতা ও সহযোগিতা বাড়াতে ইরান প্রস্তুত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি ইরানের বাহ্যিক শত্রু হিসেবে উল্লেখ করে খামেনি বলেন, ইরানি জনগণের ঐক্যই এই শক্তিগুলোর উচ্চাকাঙ্ক্ষা ব্যর্থ করে দেবে। সমষ্টিগত শক্তি ও জনগণের সংহতিই শেষ পর্যন্ত শত্রুর পরিকল্পনার পরাজয় নিশ্চিত করবে বলে তিনি মনে করেন। খামেনি আরও বলেন, ইরানি সমাজের ভেতরের ঐক্য বাহ্যিক চাপ মোকাবেলায় নির্ধারক ভূমিকা রাখছে এবং এই অভ্যন্তরীণ সংহতি আঞ্চলিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জে ইরানের প্রতিক্রিয়াকে সামনে থেকে পরিচালিত করতে থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ