শুভ জন্মদিন, কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫
     ৬:৩৩ পূর্বাহ্ণ

আরও খবর

শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ!

সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ

সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি

১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা

‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী

আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক

ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি

শুভ জন্মদিন, কিংবদন্তি নেতা তোফায়েল আহমেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ | ৬:৩৩ 53 ভিউ
বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তি পুরুষ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও রাজনৈতিক সচিব এবং বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘদিনের সারথি জননেতা তোফায়েল আহমেদের জন্মদিন। তোফায়েল আহমেদ তাঁর রাজনৈতিক জীবনে ছাত্রনেতা থেকে জননেতা হয়েছেন আত্মত্যাগ ও বঙ্গবন্ধুর আদর্শের পথে নিরবিচ্ছিন্ন প্রত্যয়ের মধ্য দিয়ে। তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি স্বাধীনতার আন্দোলন, জাতীয় চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতির অনুকরণীয় ব্যক্তিত্ব। তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২শে অক্টোবর ভোলার কৌরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলভী আজহার আলী এবং মাতা ফাতেমা বেগম। ভোলা সরকারি হাই স্কুল থেকে ১৯৬০ সালে মাধ্যমিক, বরিশাল ব্রজমোহন কলেজ থেকে ১৯৬২ সালে উচ্চ মাধ্যমিক এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতকোত্তর (এম.এসসি)

ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৬-৬৭ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল (বর্তমানে শহিদ সার্জেন্ট জহুরুল হক হল)-এর ভিপি নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৬৮-৬৯ সালের গণঅভ্যুত্থানের সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দেন। আগরতলা মামলা থেকে মুক্তির পর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং জাতির জনক শেখ মুজিবুর রহমানকে ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) “বঙ্গবন্ধু” উপাধিতে ভূষিত করা হয়। ১০ লাখ মানুষের ঐতিহাসিক এই সমাবেশে তৎকালীন ডাকসুর ভিপি এবং সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ এই উপাধি ঘোষণা করেন। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তোফায়েল আহমেদ

জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তিনি মুজিববাহিনীর অন্যতম সংগঠক হিসেবে দেশ-বিদেশে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করা এবং আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তোফায়েল আহমেদ রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক সংস্কার ও যুব সংগঠন গঠনে নিবিড়ভাবে কাজ করেন। বঙ্গবন্ধুর কাছ থেকে তিনি শিখেছিলেন রাজনীতির নৈতিকতা, নেতৃত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতার শিক্ষা যা পরবর্তী জীবনে তাঁর আদর্শের ভিত্তি হয়ে ওঠে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সামরিক শাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্গঠন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। ১৯৯৬ সালে শেখ

হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হলে তোফায়েল আহমেদ শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পান এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করেন। পরে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী হিসেবে সফলভাবে নেতৃত্ব দেন, যার ফলে বাংলাদেশ রপ্তানি, আঞ্চলিক বাণিজ্য ও আন্তর্জাতিক অর্থনৈতিক কূটনীতিতে শক্তিশালী অবস্থান অর্জন করে। তোফায়েল আহমেদের জীবন ও কর্ম বাংলাদেশের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্রনেতা হিসেবে গণঅভ্যুত্থানে অবদান, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজনৈতিক দায়িত্ব, পরবর্তী সময়ে সাংসদ ও মন্ত্রীর দায়িত্বে থেকে তিনি বাংলাদেশের মানুষের আপন হয়ে আছেন। আজ তাঁর জন্মদিনে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে বঙ্গবন্ধুর সেই প্রজ্ঞাবান সহযোগীকে, যিনি জীবনের প্রতিটি পদক্ষেপে বঙ্গবন্ধুর দর্শনকে বুকে ধারণ করে জাতির পথচলায় আলোকবর্তিকা হয়ে আছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নরসিংদীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় জড়িত জামায়াত কর্মীকে বাঁচাতে মিমাংসা করেন বিএনপি নেতা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত: ইসরায়েলি কর্মকর্তা শত কোটি টাকার ইউনিফর্ম প্রকল্পে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ, পুরোনো পোশাকে ফিরছে পুলিশ! সংস্কারের নামে ৬৫ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অস্বাভাবিক ব্যয় বাড়িয়েছে ইউনূস সরকার: বরাদ্দ লোপাটের অভিযোগ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি ইরানের আক্রমণে কাতারে মার্কিন রাডার ধ্বংস: মধ্যাপ্রাচ্যের আকাশ যুক্তরাষ্ট্রের জন্য “ব্লাইন্ডজোন” সাবেক লঙ্কান ফুটবলার পাকিরের মনে পীড়া দেয় আবাহনীর ট্রফি লুট আইনের শাসন প্রতিষ্ঠা, সকল হত্যার তদন্ত ও বিচারে জুলাই যোদ্ধাদের কেন এতো অনীহা? ১০০% বিদ্যুৎ সক্ষমতার দেশে জ্বালানি সংকট ও বিপুল বকেয়া: বিদ্যুৎমন্ত্রীর ভাষ্যে ইউনূস সরকারের অব্যবস্থাপনা-ব্যর্থতা চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি’তে ছাত্রলীগের পোস্টার ধানমন্ডিতে ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের ৭ জন গ্রেপ্তার ‘পুলিশ মারা হবে, ম্যাসাকার হবে—ড. ইউনূস আগেই জানতেন’, দায় এড়াতেই দেরিতে দেশে ফেরেন তিনি: শামীম হায়দার পাটোয়ারী গণভোটের ফলাফল বনাম সাংবিধানিক সীমা আবারো কারাগারে মৃত্যুর মিছিল: বিনা বিচারে মারা গেলেন দুমকি ছাত্রলীগের সাবেক সভাপতি শফিক ড. ইউনূসকে ‘লোভী’ ও ‘অপদার্থ’ আখ্যা দিলেন রনি, বিদায়ের পেছনে আমেরিকার হাত থাকার দাবি অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত আসত ‘কিচেন কেবিনেট’ থেকে: বিস্ফোরক মন্তব্যে সাখাওয়াত হোসেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখা যাবে না, হাবিবুর রহমান হাবিব টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ইন্তেকাল: শেখ হাসিনার গভীর শোক