শুভেন্দুর সহকারী হত্যাকাণ্ডে তৃণমূলকে নিশানা করল বিজেপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৬

শুভেন্দুর সহকারী হত্যাকাণ্ডে তৃণমূলকে নিশানা করল বিজেপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৬ |
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ড ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বিজেপি একে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করেছে। যদিও ঘটনার বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করতে চাননি শুভেন্দু অধিকারী, তবে তার আশঙ্কা এই হত্যার পেছনে রাজনৈতিক সম্পর্ক বা প্রভাব থাকতে পারে। বৃহস্পতিবার (৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। সহকারীর মৃত্যুর বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, ‘তারা এই মুহূর্তে কোনও নির্দিষ্ট উপসংহারে আসতে চান না। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তারা পুলিশের তদন্ত রিপোর্টের ওপরই ভরসা রাখছেন।’ তদন্ত শেষ না হওয়া

পর্যন্ত কোনও মন্তব্য করতে রাজি না হলেও শুভেন্দু বলেন, ‘এই ঘটনার পেছনে কোনও রাজনৈতিক যোগসূত্র থাকতে পারে বলে আমরা মনে করছি।’ এদিকে, বুধবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা অর্জুন সিং এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করেছেন। রাজ্যে চলমান নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, ‘ক্ষমতায় না থেকেও’ শাসক দল যে এখনও শক্তিশালী, এমন বার্তা দিতেই এই খুনের ছক কষা হয়েছে। তিনি বলেন, ‘ওরা বোকা, ওরা ওদের জবাব পেয়ে যাবে।’ প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে কলকাতার নিকটবর্তী মধ্যমগ্রাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত চন্দ্রনাথ

শুভেন্দুর ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে, ঘটনার সময় হামলাকারীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। অন্তত চার রাউন্ড গুলি চালানোর একপর্যায়ে চন্দ্রনাথ মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল