শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্যা মাসুদ গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্যা মাসুদ গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্যা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের সেনাবাহিনী আটক করেছে বলে জানায় স্থানীয়রা। তবে, আটকের বিষয়টি এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়নি। জানা গেছে, সেনাবাহিনীর পক্ষ থেকে বিকেল ৫টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, আমরা আটকের খবর শুনেছি। তবে কে, কখন, কোথা থেকে আটক করেছে- সে বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরাও বিষয়টি

জানার চেষ্টা করছি। এ অভিযানে জেলা পুলিশের কোনো সদস্য অংশ নেয়নি। এদিন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, ‘কয়েকমাসের নিরলস প্রচেষ্টার পর অবশেষে গ্রেপ্তার হয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। উল্লেখ্য, ২০০১ সালের ২৫ ডিসেম্বর তৎকালীন বিএনপি-জামায়াত সরকার যে ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করেছিল, তার মধ্যে অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ এখনো সক্রিয় রয়েছে। সেই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। তালিকায় সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদের নামও ছিল। নব্বইয়ের দশকের শেষ দিকে (১৯৯৭ সালে) ঢাকার অপরাধজগতে সক্রিয় থাকা সুব্রত বাইন, তানভিরুল ইসলাম জয়, টোকাই সাগর, টিক্কা, সেলিম, চঞ্চল ও মোল্লা

মাসুদ মিলে গঠন করে ভয়ংকর অপরাধচক্র ‘সেভেন স্টার গ্রুপ’। এই গ্রুপে একসঙ্গে কাজ করার সুবাদে মোল্লা মাসুদের সঙ্গে সুব্রত বাইনের ঘনিষ্ঠতা আরও গভীর হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ গার্বেজ গিলে বেঁচে থাকার সিদ্ধান্ত প্রত্যেকের নিজের, এতে ইতিহাসের সত্য বদলায় না চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ আরোপে আন্তর্জাতিক জোটের উদ্বেগ-নিন্দা মানুষ সুখী নারীকে সহ্য করতে পারে না: হানিয়া ২ বিভাগে বৃষ্টির আভাস পাসপোর্টের মেয়াদ শেষ হলে করণীয় কী? জেনে নিন রিনিউ করার নিয়ম অনলাইনে কিভাবে টিন সার্টিফিকেট করবেন শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সমঝোতা না হলে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প বাঁধাকপির বস্তার নিচে লুকিয়ে পাচারের সময় ১.৬ টন মাদক জব্দ বিয়ে করছেন টেইলর সুইফট, অনুষ্ঠান হবে নিউইয়র্কে দেশে আজ সোনার ভরি কত