শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে নিয়ে সিএমপির ব্যতিক্রমী মহড়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে নিয়ে সিএমপির ব্যতিক্রমী মহড়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনকে নিয়ে সন্ত্রাসবিরোধী ব্যতিক্রমী মহড়া করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। সন্ত্রাসীদের হুমকিতে সাধারণ মানুষ যাতে ভীত না হয়ে তাদের (সন্ত্রাসীদের) বিষয়ে তথ্য পুলিশকে দেয় এ ব্যাপারে সচেতনা সৃষ্টি করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে বায়েজিদ বোস্তামী এলাকায় এ মহড়া দেওয়া হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ বোস্তামী, খুলশি, পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। এ কারণে ওই এলাকার মানুষের মন থেকে ভয় দূর করতে সাজ্জাদকে নিয়ে পুলিশ সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী সচেতনাতামূলক প্রচারণা চালিয়েছে। এ সময় ছোট সাজ্জাদের

মাথায় হেলমেট, কোমরে রশি ও পেছনের দিকে হাতকড়া পরানো ছিল। এ অবস্থায় হেঁটে বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়। এ সময় সোয়াতের বিপুলসংখ্যক সদস্যকেও দেখা যায়। বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করতে দেখা যায়। এ সময় হ্যান্ড মাইকে বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান বলেন, সম্মানিত এলাকাবাসী, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী ও চাঁদাবাজ সাজ্জাদকে গ্রেফতার করেছে সিএমপি পুলিশ। আপনারা সবাই যেখানে অপরাধী চাঁদাবাজ দেখবেন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে ও সিএমপি কমিশনার স্যারের নির্দেশে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। তিনি বলেন, যেখানে অপরাধী, দুষ্কৃতকারী, চোর-ডাকাত, ছিনতাইকারী, সন্ত্রাসী, চাঁদাবাজ দেখবেন সঙ্গে সঙ্গে ঘেরাও করে, পাকড়াও করে আমাদের

জানাবেন। আমরা সঙ্গে সঙ্গে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। চট্টগ্রামে ছোট সন্ত্রাসীরাও যদি লুকিয়ে তাকে তাদের পরিণতিও সাজ্জাদের মতো হবে। তিনি আরো বলেন, রাষ্ট্র কোনদিন কোন সন্ত্রাসীর কাছে হার মানবে না। আপনাদের আশপাশে সন্ত্রাসী লুকিয়ে থাকলে আমাদের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করুন। সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, সিএমপি কমিশনার হাসিব আজিজ ইতোমধ্যে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সাধারণ মানুষের মন থেকে ভীতি দূর করতে এবং সন্ত্রাসীদের কাছে পুলিশের কঠোর অবস্থানের বার্তা পৌঁছাতেই এই মহড়ার আয়োজন করা হয় বলে জানান সিএমপি কমিশনার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল