শীত কবে আসছে, জানাল আবহাওয়া অফিস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫

শীত কবে আসছে, জানাল আবহাওয়া অফিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৫ |
সব ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চলের মাধ্যমে শীতের আগমন ঘটতে পারে। এ ছাড়া চলতি মাস শেষে সারা দেশে শীত অনুভূত হতে পারে। তবে আগামী ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার শঙ্কা নেই। রোববার (২ নভেম্বর) সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানায়। এ ছাড়া মাস শেষে সারা দেশে শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বরের আগে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই। সম্প্রতি আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীত শুরু হবে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীতে। পরে ক্রমান্বয়ে সারা দেশে পুরোদমে শীত শুরু হবে। এদিকে নভেম্বরেই বঙ্গোপসাগরে

সৃষ্টি হতে পারে তিনটি লঘুচাপ। যার একটি আবার রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। সেই সঙ্গে এ মাসে বৃষ্টিপাতও হতে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, যা বাড়িয়ে দিতে পারে শীতের অনুভূতি। রোববার (২ নভেম্বর) দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া বঙ্গোপসাগরে দুই-তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রাও ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। এ ছাড়া চলতি মাসে দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও

পূর্বাভাসে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান