শীতার্ত মানুষের জন্য আগামীকাল গাইবে চার ব্যান্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬

শীতার্ত মানুষের জন্য আগামীকাল গাইবে চার ব্যান্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৬ |
ঢাকায় আয়োজিত হচ্ছে ‘কুয়াশার গান’ শিরোনামের একটি আউটডোর কনসার্ট। আগামী ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং স্পিরিটস অব জুলাই। এ আয়োজন মাতাবে চার ব্যান্ড; তার মধ্যে রয়েছে চিরকুট, আভাস, অ্যাশেজ ও কৃষ্ণপক্ষ। জানা গেছে, সন্ধ্যা ৬টায় মঞ্চে উঠবে কৃষ্ণপক্ষ, সন্ধ্যা ৭টায় আভাস, রাত ৮টায় চিরকুট এবং রাতে সাড়ে ৯টা থেকে থাকবে অ্যাশেজের পারফরম্যান্স। অ্যাশেজের গান দিয়েই শেষ হবে আয়োজন। আয়োজকেরা জানিয়েছেন, ‘কুয়াশার গান’ একটি মানবিক ও দাতব্য কনসার্ট। শীতের তীব্রতায় অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে কনসার্টটি আয়োজন করা হয়েছে। এর আগে শীতার্ত মানুষের জন্য গত

১১ জানুয়ারি টিএসসি মাঠে আয়োজিত হয়েছিল ‘সুরে বোনা সোয়েটার’ শীর্ষক আরেকটি চ্যারিটি কনসার্ট। ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি আয়োজিত এ কনসার্টে আর্থিক অনুদান ছাড়াও নেওয়া হয় নতুন-পুরোনো কাপড় ও কম্বল। পারফর্ম করেন জয় শাহরিয়ার, লালন মাহমুদ, ডি-রকস্টার শুভ, সোহান আলী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস