ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা
শরীয়তপুরে ককটেল ফাটিয়ে ৫০ ঘর ভাংচুর, আটক ১০
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে স্বজনদের হামলায় প্রাণ গেল একজনের
তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার
রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য
অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র
শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জ বন্দরের রূপালী এলাকায় শিশু গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ওই পুলিশ সদস্যকে আদালতে পাঠানো হয়। এর আগে এই ঘটনায় ধর্ষিতা শিশুর (১২) চাচা বাদি হয়ে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ধর্ষণকারী ট্রাফিক পুলিশ কনস্টেবল রুহুল আমিন ঢাকা ধানমন্ডি এসি জোনে ট্রাফিক সদস্য হিসেবে কর্মরত ছিল। সে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার হাটখান ইউনিয়নের জসলন এলাকার মোঃ শেখ সাদীর ছেলে।
বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, ধর্ষণের শিকার শিশু গৃহকর্মী ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে কাজ করতো। গত ২০ অক্টোবর দুপুরে সে ওই বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেড়িয়ে যায়।
এরপর রুহুল আমিনের সাথে পরিচয় হলে একপর্যায়ে শিশু গৃহকর্মীকে ফুসলিয়ে তার বন্দরের ভাড়া বাসায় এনে ধর্ষণ করে। পরে তাকে ফের ঢাকায় নেয়ার পথে নারায়ণগঞ্জ শহরের ২নং রেলগেট এলাকায় গেলে শিশুটি চিৎকার দিলে লোকজন জড়ো হয়ে রুহুল আমিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।