শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব-পর্দা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব-পর্দা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ |
শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব-পর্দা পরা নিয়ে সুস্পষ্ট নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন ইসলামী আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ফেসবুকের এক পোস্টে তিনি লিখেছেন, দুদিন পরপর হিজাব-পর্দা নিয়ে যে অস্থিরতা তৈরি হচ্ছে, এর স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকের ভেরিফাইড পেজে এ আহ্বান জানান তিনি। আহমাদুল্লাহ লিখেন, ধর্ম পালন নাগরিকদের সাংবিধানিক মৌলিক অধিকার। ড্রেসকোডের খোঁড়া অজুহাত তুলে কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করা সংবিধান পরিপন্থী কাজ। তিনি আরো জানান, পাগড়ি শিখদের ধর্মীয় প্রতীক। পাগড়ি পরে তারা যদি পৃথিবীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে, এমনকি বিভিন্ন বাহিনীতে চাকরি করতে পারে, তাহলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে হিজাব-নিকাব পরে মেয়েরা কেন পড়াশোনা করতে পারবে না! রাষ্ট্রের যথাযথ

কর্তৃপক্ষের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় প্রতীক ব্যবহারে একটি সুস্পষ্ট নীতিমালা তৈরি করা হোক। যেন দুদিন পরপর কোনো শিক্ষক এই বিষয়ে অস্থিরতা তৈরির দুঃসাহস দেখাতে না পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ৮ জেলায় ঝড়ের আভাস হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু ইরান যুদ্ধে ঈশ্বর কোন পক্ষ নিয়েছেন, জানালেন ট্রাম্প আইনজীবীদের হট্টগোলে সাংবাদিকদের উপর ক্ষোভ ঝাড়লেন বিচারক ধ্বংস করা মার্কিন বিমানের নতুন তথ্য প্রকাশ করল ইরান শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয়