শাহরুখের কারণে পিছিয়ে যায় শতাধিক বিয়ে! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫

শাহরুখের কারণে পিছিয়ে যায় শতাধিক বিয়ে!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ |
বলিউড বাদশা শাহরুখ খান। তিন দশকের বেশি সময় ধরে রাজত্ব করে যাচ্ছেন বলিউডে। ভক্ত-সমর্থকরা এখনো তার অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকেন। অভিনয়ের মাধ্যমে তিনি যেন এক অনন্য জাদু ছড়িয়ে দেন। তার প্রতি ভক্তদের ভালোবাসা এতটাই গভীর যে, একসময় তার জন্য মুম্বাইয়ে শতাধিক বিয়ে পর্যন্ত পিছিয়ে গিয়েছিল! ঘটনাটি প্রায় দুই দশক আগের। তখন শাহরুখ খান ও ঐশ্বরিয়া রায়ের ‘দেবদাস’ সিনেমার শুটিং চলছিল। ৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমার সেট ছিল অভূতপূর্ব। মুম্বাইয়ের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে নির্মাণ করা হয় চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করা মাধুরী দীক্ষিতের কোঠার জাঁকজমকপূর্ণ সেট। সিনেমাটোগ্রাফার বিনোদ প্রধান দৃশ্য ধারণের জন্য সেটের একেবারে শেষ প্রান্তে ১০০ ওয়াটের আলো লাগানোর

নির্দেশ দেন। এজন্য মুম্বাইয়ের প্রায় সব জেনারেটর ভাড়া নিয়ে নেওয়া হয়। এতে শহরজুড়ে জেনারেটরের সংকট দেখা দেয়, যার ফলে অনেক বিয়ের অনুষ্ঠান বাধ্য হয়ে পিছিয়ে দিতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার কথা স্মরণ করে বিনোদ প্রধান জানান, সেই সময় এ ঘটনায় কিছুটা খারাপ লেগেছিল তার। তবে সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং ১৬৮ কোটি রুপি আয় করে। এই বিপুল সাফল্যের পর তার সেই দুঃখ কিছুটা হলেও লাঘব হয়। এদিকে শাহরুখ খান আবারও বড় পর্দায় ফিরতে চলেছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার মাধ্যমে, যা মুক্তি পাবে ২০২৬ সালে। পাশাপাশি তিনি যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘পাঠান-২’ সিনেমাতেও কাজ করছেন। যার

চিত্রনাট্য তৈরির কাজ চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু