শান্ত কেন উইকেটকিপার, যা বললেন রিশাদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫

শান্ত কেন উইকেটকিপার, যা বললেন রিশাদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ |
ব্যাট হাতে সময়টা ভালো কাটছে না নাজমুল হোসেন শান্তর। সেই তাকে নতুন ভূমিকায় দেখা যায় মঙ্গলবার সন্ধ্যায়। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তিনি নেমে পড়েছিলেন উইকেটকিপিং গ্লাভস পরে। সেটা আবার ইনিংসের শুরু থেকেই। যা জন্ম দেয় বিস্ময়ের। বিপিএলের আগে ফরচুন বরিশাল তাদের স্কোয়াড গুছিয়ে ফেলার পরই নিশ্চিত ছিল মুশফিকুর রহিমই হবেন দলটার উইকেটরক্ষক। তবে সম্প্রতি তার চোট সে দৃশ্যটা বদলে দেয়। চোটটা বড় নয়, তাই ম্যাচে নামতে অসুবিধা নেই তার। তবে এই চোট যেহেতু আঙুলের, সেহেতু উইকেটকিপিং থেকে দূরে থাকতে হয় তাকে। এদিকে বিকল্প উইকেটরক্ষক প্রিতম কুমারও নেই একাদশে। সে কারণে নাজমুল হোসেন শান্তর নতুন অবতারের দেখা মেলে গত ম্যাচে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে

গতকাল বরিশালে একদশে ছিলেন মুশফিকুর রহিম। তবে আঙুলের চোটের কারণে উইকেটের পেছনে দেখা যায়নি মুশফিককে৷ এছাড়া স্বীকৃত উইকেটকিপার একাদশেও তেমন দেখা যায়নি। তবে ম্যাচের শুরুতে গ্লাভস হাতে দেখা গেল নাজমুল হোসেন শান্তকে। প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টিতে এটাই শান্তর প্রথম উইকেটের পেছনে দাঁড়ানো। বিষয়টা যে চমক ছিল, তার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলেছে। এরপর সংবাদ সম্মেলনেও বিষয়টা নিয়ে জানতে চাওয়া হয় রিশাদ হোসেনের কাছে। তিনি অবশ্য বিষয়টা এড়িয়ে গেলেন অনেক দূর থেকে। বললেন, ‘এটা কোচ আর অধিনায়ককে বললে মনে হয় ভালো হবে।’ সিলেটে গতকাল রীতিমতো ফুলহাউজ গ্যালারির দেখাই মিলেছে। তবে দারুণ পারফর্ম করে রিশাদ হোসেন স্তব্ধ করে দিয়েছিলেন স্বাগতিক দর্শকদের। বিষয়টা ভালো লেগেছে রিশাদেরও।

তিনি বলেন, ‘গ্যালারিভর্তি দর্শক থাকলে ভালোই লাগে। উপভোগ করেছি। দর্শক বিপক্ষে থাকলে বেশি ভালো লাগে। উইকেট পেলে, ব্রেকথ্রু পেলে পুরো গ্যালারি চুপ হয়ে থাকে। সেদিক থেকে উপভোগ করেছি।’ সিলেট পর্ব শুরুর পরই আলোচনায় সেখানকার সীমানাদড়ির অবস্থান। তা নিয়ে তিনি বলেন, ‘বোলার হিসেবে বাউন্ডারি, শিশির এসব নিয়ে চিন্তা করলে তো হবে না। ডেলিভারি করতে হবে নিজের সেরাটা। চেষ্টা করছিলাম দলের চাহিদা অনুযায়ী।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু