*শহিদ বুদ্ধিজীবী দিবসে জামাত নেতাদের হীন উদ্দেশপ্রণোদিত ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি* – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৫

*শহিদ বুদ্ধিজীবী দিবসে জামাত নেতাদের হীন উদ্দেশপ্রণোদিত ঘৃণ্য মন্তব্যের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি*

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৫ |
বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে, অবৈধ দখলদার খুনি-ফ্যাসিস্ট ইউনূস গং দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে আঁতাত করে রাষ্ট্রক্ষমতা দখল করেছে। ১৯৭১ সালে শহিদ বুদ্ধিজীবীদের হত্যা নিয়ে স্বাধীনতাবিরোধী শক্তি জামাতের নেতৃবৃন্দ তাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের মাধ্যমে চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। এই বক্তব্য শুধু ঐতিহাসিকভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর নয়, বরং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননাকর। বাংলাদেশের ইতিহাস স্পষ্টভাবে সাক্ষ্য দেয় যে, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর–আলশামস বাহিনী পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করে। আন্তর্জাতিক গবেষণা, মুক্তিযুদ্ধকালীন দলিল, শহিদ পরিবারের সদস্যদের সাক্ষ্য এবং স্বাধীনতার

পর বিভিন্ন তদন্ত প্রতিবেদনে অকাট্য দলিল হিসেবে উঠে আসে। মহান মুক্তিযুদ্ধের সময়ে শহিদ বুদ্ধিজীবীদের হত্যা নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য মূলত জামাতের নেতৃবৃন্দের দ্বারা সংঘটিত মানবতাবিরোধী যুদ্ধাপরাধের দায় আড়াল করা এবং নতুন প্রজন্মকে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার একটি গভীর ষড়যন্ত্র। এই বক্তব্যের মাধ্যমে তারা মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধকে অস্বীকার ও বিকৃত করার অপচেষ্টা চালাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, স্বাধীন দেশের দেশপ্রেমিক জনগণ কখনোই জামাতের এই আস্ফালন মেনে নেবে না। এ ধরনের অনৈতিহাসিক ও অনুভূতিশূন্য বেপরোয়া মন্তব্যের দাঁতভাঙা জবাব দেবে। আজ স্বাধীন বাংলাদেশে চিহ্নিত পরাজিত শক্তির এই উল্লম্ফন সমগ্র জাতির জন্য বেদনার এবং তা আমাদের জাতীয় ইতিহাসের

প্রতি চরম বিদ্রুপ। মহান মুক্তিযুদ্ধে জামাত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বিচারে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছিল। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সত্য অর্জিত মহান স্বাধীনতার ইতিহাস বাঙালি জাতির জীবনে চির অক্ষয় ও অম্লান। কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তা আড়াল করা যাবে না। শহিদ বুদ্ধিজীবীদের রক্তের ঋণ শোধ করতে বাংলার জনগণ সমগ্র জাতির আত্মত্যাগ ও গৌরবোজ্জ্বল ইতিহাসের পক্ষে অবিচল আছে ও থাকবে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কীভাবে বুঝবেন আপনার কিডনি নষ্ট হচ্ছে? ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদের জন্য দূতাবাসের বিশেষ পরামর্শ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের, যা বলছে ইরান দুর্দিনে পাশে দাঁড়িয়ে ইরানকে যে বার্তা দিলেন পুতিন ঈদের দিনেও স্বর্ণের বড় দরপতন লন্ডনে কেমন আছেন ইলিয়াস কাঞ্চন নতুন করে ২ ম্যাচের সূচি ঘোষণা আর্জেন্টিনার শোলাকিয়ায় ঈদ জামাতে রেকর্ড মুসল্লি মালয়েশিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত ঈদুল ফিতর আপনার ওয়াইফাই স্লো? এখনই বদলে ফেলুন এই ৪ সেটিংস রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে?