ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় কি ব্যবস্থা নিয়েছিল আওয়ামী লীগ সরকার?
কোহিনূর মিয়ার প্রত্যাবর্তন এবং ‘নারীবান্ধব’ বিএনপি সরকারের নারীবান্ধব পুরস্কার!
অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে?
স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত
“রাজনীতি ভদ্রলোকদের খেলা, স্কাউন্ড্রেলদের নয়” – মাহবুব কামাল
‘পিঠের চামড়া থাকবে না’: ফাঁস হওয়া ফোনালাপে টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিএনপি নেতার চরম হুমকি
স্বাধীনতার বজ্রঘোষণায় পাকিস্তানিদের গণহত্যা ভেদ করেই জেগে ওঠে বাঙালির মুক্তিযুদ্ধ
শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক
শরীয়তপুরের সখিপুরে বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর কলেজ শাখার সভাপতি সালমান রাহাতের গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে তাঁর ৮০ বছর বয়সী বৃদ্ধ বাবা, বড় ভাইয়ের স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে সালমান রাহাতের সখিপুরস্থ গ্রামের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। এতে তাঁর বৃদ্ধ বাবা ও বড় ভাইয়ের স্ত্রী জখম হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলার ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতি সালমান রাহাত বলেন, ‘আজ ছাত্রলীগের সঙ্গে যা ঘটছে, ভবিষ্যতে তার
পুনরাবৃত্তি হলে তখন কী করবেন? বাংলাদেশ ষড়ঋতুর দেশ। দুই মাস পর ঋতু বদল হয়। রাজনীতিও জোয়ার-ভাটার মতো, সময় ঘুরবেই।’ হামলাকারীদের হুঁশিয়ার করে তিনি আরও বলেন, ‘আবারও ছাত্রলীগের সময় আসলে তখন কী করবেন, একবার চিন্তা করে দেখেন। এর বদলা কিন্তু হবেই, আজ না হয় কাল।’ এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।