শবনম ফারিয়ার দ্বিতীয় স্বামীকে নিয়ে যা বললেন পিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫

শবনম ফারিয়ার দ্বিতীয় স্বামীকে নিয়ে যা বললেন পিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ |
ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ফের বিয়ে করেছেন। গণমাধ্যমে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেন থেকে শুরু শবনমের কাছের মানুষেরা তাকে অভিনন্দন জানিয়েছেন। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এক পোস্টে ফারিয়াতে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ফারিয়া তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে।’ ফারিয়ার সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘বিবাহিত জীবনে স্বাগতম, ফারিয়া ও তানজিম। গত কয়েক মাসে আমি দেখেছি, তানজিম ফারিয়ার প্রতি কী সম্মান দেখায়।’ তার কথায়, ‘তার ব্যাগ বা ওড়না কোনো দ্বিধা ছাড়াই বহন করে, যখনই প্রয়োজন হয় তখনই পাশে থাকে।’ ফারিয়া তুমি সত্যিই জিতেছ

তানজিমকে পেয়ে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমার কাছে ভালোবাসা মানে হলো সম্মান, আর ফারিয়া, তুমি সত্যিই জিতেছো তানজিমকে পেয়ে। তোমাদের দু’জনের জীবনে থাকুক অফুরন্ত ভালোবাসা, হাসি আর সুখের মুহূর্ত।’ পাত্র তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন। শবনম ফারিয়া এর আগে ২০১৮ সালে হারুনুর রশীদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তখন তিনি একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নতুন উদ্যোগ ‘হুথি জ্বরে’ কাঁপছে ইউরোপ ১১ জেলায় নতুন ডিসি ফের ৬ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে নৌকাডুবির নেপথ্যের চক্র খুঁজে বের করার নির্দেশ এসএসসি পরীক্ষা নিয়ে মাউশির জরুরি নির্দেশনা ‘ধুরন্ধর’ সিনেমার অডিশনের অজানা গল্প জানালেন সারা অর্জুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিমাসে অগ্রগতি প্রতিবেদন জমার নির্দেশ অটোয় চড়ে স্কুলে যেতাম, নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি: বরুণ ধাওয়ান দুই আসনে লড়ছেন সুপারস্টার বিজয় ট্রাক থেকে ১২ টন কিটক্যাট চুরি! যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করল ইরান খেলোয়াড়দের বকেয়া আদায়ে কঠোর হচ্ছে বিসিবি মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ