শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫
     ৮:১৪ পূর্বাহ্ণ

শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ | ৮:১৪ 114 ভিউ
গুঞ্জন যেভাবে রটেছিল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ঘরে আগে সারা টেন্ডুলকারের বিয়ের শানাই বাজার কথা। তবে শুভমন গিলের সঙ্গে সারার প্রেমের গুঞ্জনের সত্যতা মেলেনি। ওদিকে চুপিচুপি প্রেম করে আংটি বদল করে ফেলেছেন শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকার। দ্রুতই তাই শচীনের ঘরে বাজতে যাচ্ছে বিয়ের শানাই। সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং হ্যালো ম্যাজাগিন বাঁ-হাতি পেস অলরাউন্ডার অর্জুন টেন্ডুলকার ও ভেটেরিনারি চিকিৎসক সানিয়া চান্দোকের বাগদানের খবর দিয়েছে। সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড অর্জুন ও সানিয়ার আংটি বদলের একটি ছবিও প্রকাশ করেছে। তবে তাদের দু’জনের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাগদান বা বিয়ের বিষয়ে কিছু এখনো জানায়নি। শচীন টেন্ডুলকারের মতো অতি পরিচিত না হলেও বড় ঘরেই বিয়ে হচ্ছে

অর্জুন টেন্ডুলকারের। সানিয়া ভারতের বিশিষ্ট একজন ব্যবসায়ী রবি ঘাই-এর নাতনি বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। তাদের হোটেল ও জনপ্রিয় আইসক্রিম কোম্পানি রয়েছে। শচীনের হবু পুত্রবধূও একজন উদ্যোক্তা। পশু চিকিৎসায় ডিগ্রী নেওয়ার পর সানিয়া চান্দোকের নিজের একটি পোষা প্রাণীর স্কিন কেয়ার ও স্পা সেন্টার রয়েছে। ভারতের সংবাদ মাধ্যমের মতে, অর্জুন ও সানিয়া দীর্ঘদিন প্রেম করছিলেন। দুই পরিবারও বিষয়টি জানতো। একেবারেই পারিবারিকভাবে তাদের বাগদান সম্পন্ন করা হয়েছে। বাগদান অনুষ্ঠানে দুই পরিবারের খুব কাছের সদস্য এবং অর্জুন ও সানিয়ার খুব কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। এর আগে অর্জুনের আইপিএল ম্যাচ দেখতে একাধিকবার সানিয়া মাঠে গেছেন। সারা টেন্ডুলকারের সঙ্গে তার বিশেষ সখ্যতা ছিল। দু’জন ক্রিকেট মাঠ থেকে

একসঙ্গে অনেক ছবিও পোস্ট করেছেন সোস্যাল মাধ্যমে। এমনকি অর্জুন, সানিয়া ও সারা একফ্রেমে বন্দী হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শ্রীলঙ্কার পর এবার ভারতে প্রিন্স ও রাক্ষস আমার বিয়ে-বিচ্ছেদ নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা: ডলি সায়ন্তনী জুলাইয়ে পুলিশ মারা ‘ফরজে কেফায়া’ ছিল: এমপি নাসের গাইবান্ধায় চাঁদাবাজির দায়ে বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ যুবদল-ছাত্রদলের নেতা গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয় করে দেশবাসীকে তাক লাগিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের ভেল্কি: ভুয়া সেমিনার-সাংবাদিকদের জাল স্বাক্ষরে গায়েব ২৪ লাখ! শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা বিএনপি ক্ষমতায় বসার পর সারাদেশে নারী-শিশু হত্যা ও ধর্ষণের মহোৎসব মব আতঙ্কে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে বিদায় নেন ইউনূস! বাংলাদেশের পথ হারানো রাজনীতি: দুর্নীতি, সন্ত্রাস ও স্বৈরশাসনের আঁতুড়ঘর স্বরাষ্ট্র মন্ত্রণালয়: বিএনপির জোকার রিজার্ভেশন ল্যাবরেটরি হত্যা কখনো মীমাংসিত হয় না: যাদের কথা রাষ্ট্র ভুলে যেতে বলছে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের এ মুহূর্তে মার্কিন নাগরিকদের ইরাক ছাড়ার নির্দেশনা সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল ক্ষেপণাস্ত্র: ক্ষয়যুদ্ধের মুখে ইরান–যুক্তরাষ্ট্র সংঘাত শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতা: ছাত্রদল থেকে বহিষ্কার হামিম শতভাগ বিদ্যুতায়নের দেশে জ্বালানি সংকট তীব্রতর: শপিংমলে আলোকসজ্জা বন্ধের পরিকল্পনা তৈরি পোশাক খাতের অস্থিরতা চরমে: কমেছে রপ্তানি, ঈদে বেতন–বোনাস নিয়ে শঙ্কা ইউনুসের করা বাণিজ্য চুক্তির ঘেরাটোপ থেকে মুক্তি মিলছে না সহজেইঃ বাণিজ্য মন্ত্রীর সাথে পল কাপুরের বৈঠক আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলি হামলা