লেবাননে যুদ্ধ বন্ধের আলোচনা করতে বৈরুত থেকে ইসরাইলে মার্কিন দূত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪

লেবাননে যুদ্ধ বন্ধের আলোচনা করতে বৈরুত থেকে ইসরাইলে মার্কিন দূত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ |
মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত আমোস হোচস্টেইন চলমান আন্তঃসীমান্ত হামলার মধ্যে বৈরুতে লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সাথে দেখা করেছেন। যুদ্ধবিরতির অগ্রগতির আলোচনায় দুপক্ষের দ্বিতীয় বৈঠক এটি। এরপর বুধবার ইসরাইলে পৌঁছেছেন তিনি। বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। একজন ইসরাইলি কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে বলেছেন, হোচস্টেইনের সময়সূচী এখনও চূড়ান্ত হয়নি। যদিও অ্যাক্সিওস নিউজ জানিয়েছে, প্রবীণ রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করবেন। ইসরাইলে পৌঁছানোর পর, হোচস্টেইন এরইমধ্যে নেতানিয়াহুর শীর্ষ উপদেষ্টা কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডার্মারের সাথে দেখা করেছেন। বেরির সাথে তার দ্বিতীয় বৈঠকের পর লেবাননে হোচস্টেইন বলেছেন, লেবাননের সরকার এবং হিজবুল্লাহ অনেকাংশে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে

সম্মত, যদিও কিছু ইস্যুতে এখনো দ্বন্দ্ব রয়ে গেছে। এদিকে জাতিসংঘের শিশু সংস্থা (ইউনিসেফ) জানিয়েছে, গত দুই মাসে লেবাননে ২০০ জনেরও বেশি শিশু নিহত এবং ১১০০ জন আহত হয়েছে। ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, গত বছর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৩১। সেপ্টেম্বরের শেষের দিকে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইল বড় আক্রমণ শুরু করলে পুরনো সংঘাত সর্বাত্মক যুদ্ধে পরিণত হয়। এরপর কয়েক দফায় লেবাননে যুদ্ধবিরতির চেষ্টা করেও এখনো সফলতা মিলেনি। ইসরাইল বলছে, যুদ্ধবিরতি হলেও লেবাননে হামলার স্বাধীনতা চায় তেল আবিব। তবে এই ধরণের শর্ত মানার পক্ষে নয় লেবানন সরকার এবং হিজবুল্লাহ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে