লেবাননে বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে আহ্বান নেতানিয়াহুর – ইউ এস বাংলা নিউজ




লেবাননে বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে আহ্বান নেতানিয়াহুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ |
লেবাননে শান্তিরক্ষী হিসেবে নিয়োজিত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (১৩ অক্টোবর) টাইমস অব ইসরায়েল গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। এর আগে বাংলাদেশসহ ৪০টি দেশ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিল। শান্তিরক্ষীদের লক্ষ্য করে দখলদার ইসরায়েলের সেনাদের হামলায় বেশ কয়েকজন শান্তিরক্ষী আহত হন। এরপরই নেতানিয়াহু শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন। নেতানিয়াহু বলেন, ‘জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে অনুরোধ জানাচ্ছি, ইউএনআইএফআইএলের (শান্তিরক্ষী) সেনাদের হিজবুল্লাহর অবস্থান এবং যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়ার এখনই সময়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বারবার এ অনুরোধ জানিয়েছে, কিন্তু প্রতিবার তা প্রত্যাখ্যান করা হয়েছে। যার ফলে হিজবুল্লাহর সন্ত্রাসীরা

মানববর্ম হিসেবে শান্তিরক্ষীদের ব্যবহার করছে।’ তিনি আরও বলেন, ‘শান্তিরক্ষীদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত সরিয়ে নেওয়া দরকার। আপনি যদি এদের সরাতে অস্বীকৃতি জানান, তাহলে তাদের হিজবুল্লাহর জিম্মি বানাচ্ছেন, যা শান্তিরক্ষী এবং আমাদের সেনা উভয়ের জীবনকে ঝুঁকিতে ফেলছে।’ শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে নেতানিয়াহু বলেন, ‘আহত শান্তিরক্ষীদের জন্য আমরা দুঃখিত। ইসরায়েল এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সব ধরনের চেষ্টা করছে। তবে সবচেয়ে কার্যকর উপায় হলো ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়া।’ লেবাননে শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশি সেনারা দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছেন। এই পরিস্থিতিতে নেতানিয়াহুর আহ্বান বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং