লিবিয়ার উপকূলে মিলল ২০ গলিত মরদেহ, বাংলাদেশি বলে ধারণা – ইউ এস বাংলা নিউজ




লিবিয়ার উপকূলে মিলল ২০ গলিত মরদেহ, বাংলাদেশি বলে ধারণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ ফেব্রুয়ারি, ২০২৫ |
লিবিয়ার পূর্বাঞ্চলের আলদাদিয়া এলাকায় ভূমধ্যসাগর উপকূল থেকে ২০ জনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির রেড ক্রিসেন্টের ধারণা, নিহতরা সবাই বাংলাদেশি। অবশ্য লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মরদেহগুলো বাংলাদেশিদের কিনা যাচাই করা যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বার্তায় জানিয়েছে, আলদাদিয়া ব্রেগা থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। বার্তায় বাংলাদেশ দূতাবাসকে উদ্ধৃত করে জানানো হয়, উদ্ধার মরদেহগুলো এরই মধ্যে আলদাদিয়ায় দাফন করা হয়েছে। মরদেহগুলোতে পচন শুরু হয়েছিল। তাদের জাতীয়তা সম্বন্ধে কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি। তবে স্থানীয় রেড ক্রিসেন্টের ধারণা নিহতরা বাংলাদেশের নাগরিক। মরদেহের সঙ্গে কোনো নথি পাওয়া যায়নি। সে স্থানে এই ঘটনা হয়েছে সেটি পূর্বাঞ্চলীয় সরকারের নিয়ন্ত্রণে যার রাজধানী বেনগাজি। দূতাবাস এ সম্বন্ধে

আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং