লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬

লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৬ |
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে লিফলেট বিতরণ, দেয়াললিখন ও পোস্টারিং কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটি জানিয়েছে, তারা প্রহসন ও জনগণের অংশগ্রহণবিহীন একতরফা নির্বাচন বয়কটের আহ্বান জানিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করবে। ঘোষণায় বলা হয়, ২২ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত সারাদেশে জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, উপজেলা, পৌরসভা, কলেজ, হল, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক ইউনিটগুলো এই কর্মসূচি বাস্তবায়ন করবে। কর্মসূচির অংশ হিসেবে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, পাড়া-মহল্লা, হাট-বাজার, গ্রাম-শহর, অফিস-আদালতসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, দেয়াললিখন ও পোস্টারিং করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এই দাবিগুলো প্রচার করা হবে বলে জানানো হয়। ছাত্রলীগের ঘোষণায় দাবি করা হয়েছে, তারা

দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার, ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি হাতে নিয়েছে। সংগঠনটির মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। ঘোষণায় আরও বলা হয়, প্রহসনের নির্বাচন বর্জনের পক্ষে তারা বিভিন্ন স্লোগান ও বক্তব্য প্রচার করবে। এর মধ্যে রয়েছে, “প্রহসনের নির্বাচন, বয়কট করবে জনগণ”, “ভোট আমার অধিকার, ভোট কেড়েছে দখলদার” এবং “সকল দলের অংশগ্রহণে নির্বাচন, নয়তো প্রহসনের অংশ নয়” ইত্যাদি। সংগঠনটি তাদের নেতাকর্মীদের প্রতি কর্মসূচি বাস্তবায়নের জন্য জরুরি ভিত্তিতে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং