লিপুর আবেগ বলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, যুক্তিতে পথটা ‘দুর্গম’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫

লিপুর আবেগ বলছে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে, যুক্তিতে পথটা ‘দুর্গম’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ আগস্ট, ২০২৫ |
ঢাকা পর্বে ফিটনেস ট্রেনিং ও জুলিয়ান উডের অধীনে পাওয়ার হিটিং ক্লাসের পর সংবাদ সম্মেলনে জাকের আলী বলেছিলেন, তারা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবেন। তার বিশ্বাস তাদের সেই সক্ষমতা আছে। তিন ফরম্যাটের এই ব্যাটার জানান, দলের সকলেই সেভাবেই চিন্তা করছে। বাংলাদেশ দল এর আগে এশিয়া কাপের ফাইনাল খেলেছে বলেও উল্লেখ করেন মিডল এই ডানহাতি ব্যাটার। তবে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মতে, আবেগ দিয়ে চিন্তা করলে তিনিও মনে করেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। তবে যুক্তি দিয়ে দেখলে পথটা বেশ দুর্গম। শনিবার এশিয়া কাপের দল নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে লিপু বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আমাদের আবেগ জড়িত। আবেগাক্রান্ত

হলে আপনাকে সবসময় ইতিবাচক থাকতে হবে। আবেগের ওই জায়গা থেকে এবং ইতিবাচক চিন্তা থেকে আমিও আশা করি, বাংলাদেশ (এশিয়া কাপের) চ্যাম্পিয়ন হবে। তবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এবং যুক্তি দিয়ে চিন্তা করে দেখতে হবে, কোথায় দাঁড়িয়ে আছি। সেটা অর্জন করার জন্য পথ কতটা সুগম বা দুর্গম। যেখানে কতটা চ্যালেঞ্জ আছে।’ লিপুও পূর্বে এশিয়া কাপের ফাইনালে খেলার কথা উল্লেখ করেন এবং জানান যে বাংলাদেশের ফাইনালে খেলার সুযোগ আছে। তবে ধাপে ধাপে চিন্তার পরামর্শ দেন তিনি। মাঠে কেউ কাউকে ছেড়ে দেবে না বলেও উল্লেখ করেন, ‘বিশ্বকাপে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। আবার আফগানিস্তানের সঙ্গে পারিনি। এ দুটো দলই এশিয়া কাপে আমাদের গ্রুপে আছে। আবেগ দিয়ে কথা

না বলে যুক্তি দিয়ে কথা বলা উচিত। মাঠে কেউ কাউকে ছেড়ে দেবে না।’ আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে। বাংলাদেশ হংকং-এর বিপক্ষে ১১ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে। পরের দুই ম্যাচ যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ১৩ ও ১৬ সেপ্টেম্বর। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ৩০ আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত তীব্র সংকটে পাকিস্তানে এক রাতেই দ্বিগুণ বাড়ল জ্বালানি তেলের দাম সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল স্কুলগামী শিক্ষার্থীদের বড় সুখবর দিলো সরকার বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম