লাগেজে অবৈধ মদ বহন, দুই কেবিন ক্রুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

লাগেজে অবৈধ মদ বহন, দুই কেবিন ক্রুর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
ফ্লাইটে লাগেজে অবৈধ মদ বহনের অভিযোগে দুই কেবিন ক্রু নুসরাত জাহান তিথি ও আব্দুল্লাহ আল আবু বকর তাবরেজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সাধারণত লাইসেন্স ছাড়া দেশীয় যে কোনো যাত্রীর কাছে অবৈধ মদ পাওয়া গেলে নিয়ম অনুযায়ী থানায় মামলা করতে হয়। তবে মঙ্গলবার পর্যন্ত বিমানবন্দর থানায় এ সংক্রান্ত কোনো মামলা হয়নি। কাস্টমস কর্তৃপক্ষ এ বিষয়ে পুলিশকে কোনো কিছু জানায়নি বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান। এ ব্যাপারে বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, গত সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ঢাকায় আসা ফ্লাইটে এ ঘটনা ঘটে। লাগেজে অবৈধ তিন বোতল মদসহ দুই কেবিন ক্রুকে আটক করে শাহজালাল

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। পরে এসব মদ জব্দ করে তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি বিমান কর্তৃপক্ষের নজরে এসেছে। ঘটনার সঙ্গে জড়িত কেবিন ক্রু তিথি ও তাবরেজের বিরুদ্ধে প্রতিষ্ঠানের প্রচলিত আইনের ধারায় ব্যবস্থা নেবে বিমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ