লাওসে স্বর্ণের খোঁজে গুহায় গিয়ে এক সপ্তাহ ধরে আটকা সাতজন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ মে, ২০২৬

লাওসে স্বর্ণের খোঁজে গুহায় গিয়ে এক সপ্তাহ ধরে আটকা সাতজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মে, ২০২৬ |
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওসের একটি গুহায় এক সপ্তাহ ধরে আটকে আছেন সাতজন। তারা সবাই সাইসোম্বুন প্রদেশের একটি গ্রামের বাসিন্দা। গত বুধবার স্বর্ণের সন্ধানে গুহায় ঢুকেছিলেন। বর্তমানে গুহাটির বের হওয়ার পথ বন্যার পানিতে বন্ধ হয়ে গেছে। ডুবুরিরা সরু সুড়ঙ্গ পথগুলোর মধ্য দিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, গত বুধবার ওই সাতজন গুহায় ঢোকার পর হঠাৎ ভারী বৃষ্টিতে বন্যা দেখা দেয়। এতে বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। লাওসের প্রতিবেশী থাইল্যান্ডের একটি গুহায় ২০১৮ সালে আটকা পড়েছিল কিশোর ফুটবল দল। সে উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুজন থাই ডুবুরি সোমবার লাওসের উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা

জানিয়েছে, গ্রামবাসীরা গুহার অনেক গভীরে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার অভিযানের সমন্বয়কারী দল ‘মেত্তা থাম কালাসিন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’ জানিয়েছে, আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছাতে উদ্ধারকারীদের ৩৪০ মিটার বা ১ হাজার ১১৫ ফুট দীর্ঘ সুড়ঙ্গ পথ পাড়ি দিতে হবে। কমান্ড সেন্টারের পক্ষ থেকে ফেসবুক পোস্টে জানানো হয়েছে, সুড়ঙ্গটির কিছু অংশ মাত্র ৬০ সেন্টিমিটার বা ২৩ ইঞ্চি চওড়া। ফলে আটকে পড়া দলটির কাছাকাছি পৌঁছাতে উদ্ধারকারীদের হামাগুড়ি দিয়ে এগোতে হবে। প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, উদ্ধারকারীদের গুহার নিচের অংশে যাওয়ার জন্য পাথরের ফাঁক দিয়ে বিশেষ কেবল বা তার টেনে দেওয়া হয়েছে। কমান্ড সেন্টার আরও জানিয়েছে, এই সংকীর্ণ গুহার ভেতরে অক্সিজেনের মাত্রা ও

কোনো বিষাক্ত গ্যাস আছে কি না তা পরীক্ষা করার জন্য হেলমেট, ব্রিদিং মাস্ক (শ্বাসপ্রশ্বাসের মুখোশ) এবং গ্যাস মনিটর ব্যবহার করা হচ্ছে। গুহার ভেতরে ধারণ করা দৃশ্য ফেসবুকে পোস্ট করেছেন এক থাই উদ্ধারকারী। এতে দেখা গেছে, উদ্ধারকারীরা পানিতে নিমজ্জিত অন্ধকার গুহার ধাপগুলোর মধ্য দিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন। উদ্ধারকাজ সহজ করতে পাম্পের সাহায্যে পানি বাইরে বের করা হচ্ছে। গুহাটি সাইসোম্বুন প্রদেশের লং তিয়াং-এর কাছাকাছি একটি পাহাড়ি এলাকায়। এই এলাকাটি বিস্তীর্ণ উপত্যকা ও সমৃদ্ধ খনিজের জন্য পরিচিত। এপির প্রতিবেদনে ‘লাওস রেসকিউ ভলান্টিয়ার ফর পিপল’-এর প্রধান বুনখাম লুয়াংলাথের বরাত দিয়ে জানানো হয়েছে, বন্যায় গুহার মুখ বন্ধ হয়ে যাওয়ার আগেই আটকে পড়া দলের এক সদস্য বাইরে আসেন।

তিনিই পরে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। লুয়াংলাথ আরও বলেন, নিরাপত্তার বিষয়ে বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও স্থানীয়রা প্রায়ই স্বর্ণের খোঁজে এই গুহায় যাতায়াত করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর রোনালদো ও রামোসের গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোতে পর্তুগাল “জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি “প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা গ্যাসের অভাবে বন্ধ ৫৫০ কারখানা, ঝুলে আছে নতুন ১৮০০ আবেদন রাঙামাটিতে ৩ হাজার ইয়াবাসহ গণ অধিকার পরিষদের জেলা সহসভাপতি গ্রেপ্তার মাদক সিন্ডিকেটের হোতাকে ছাড়াতে থানায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা জাবিতে গোপনে ছাত্রীদের ছবি তুলতে গিয়ে ধৃত যুবদল নেতা মুচলেকায় মুক্ত, গাড়ি থেকে উদ্ধার মাদক গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: কিছু জরুরি তথ্য ‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার ‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’