লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাইডেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাইডেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এখনো এক সপ্তাহ বাকি। তবে এর আগেই সোমবার (২৮ আক্টোবর) ডেলাওয়ার থেকে ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। এই ভোটকেন্দ্র বাইডেনের বাড়ি ডেলাওয়ারের উইলমিংটনের বেশ কাছাকাছি অবস্থিত। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তাকে লাইনে দাঁড়ানো ভোটারদের সঙ্গে খোশগল্পও করতে দেখা যায়। এমনকি হুইলচেয়ারে করে আসা একজন বৃদ্ধা নারীকেও সাহায্য করেন বাইডেন। ভোট দেওয়ার আগে প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। কিন্তু কেন সপ্তাহখানেক আগেই ভোট দিলেন বাইডেন? মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে। দেশটির বহু

নাগরিক নির্ধারিত দিনের আগে ভোটদানের জন্য আবেদন করে থাকেন। বাইডেনও ছিলেন সেই তালিকায়। এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, সোমবার ভোট দেবেন বাইডেন। এদিন তিনি ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে ভোট দেন। জানা গেছে, ডেলাওয়ার বরাবরই ডেমোক্র্যাটদের শক্ত ঘাঁটি। ১৯৭৩ সাল থেকে ২০০৯ পর্যন্ত সেখানকার সিনেটর ছিলেন জো বাইডেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস