লটারির মাধ্যমে দেশের ৫২৭ থানার ওসি পদে রদবদল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ December, ২০২৫

লটারির মাধ্যমে দেশের ৫২৭ থানার ওসি পদে রদবদল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ December, ২০২৫ |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের মাঠ প্রশাসনে রদবদল চলছে। এসপির পর এবার অফিসার ইনচার্জদের (ওসি) চেয়ার বদলে গেছে। একযোগে ৫২৭ থানার ওসি পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে মহানগর এলাকায় ওসি রদবদল এখনও হয়নি। তাদের কোন প্রক্রিয়ায় পদায়ন করা হবে সেটি যাচাই–বাছাই করে দেখছেন নীতি নির্ধারকরা। সারা দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ন, অনেকভাবে তথ্য নিয়ে আমরা যোগ্য কর্মকর্তাদের বাছাই করার চেষ্টা করেছি। পুলিশ ইন্টারনাল ওভারসাইটের (পিআইও) মাধ্যমেও তথ্য নেওয়া হয়েছে। এরপর লটারি করা হয়। তিনি বলেন, অনেক

রাজনৈতিক নেতাদের অভিযোগ থাকে ওসি কারো না কারো পছন্দের লোক। লটারির মাধ্যমে জেলা বদলে যাওয়ায় এমন অভিযোগ থাকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগেই বলেছিলেন, পুলিশ সুপার এবং ওসি বদলি নির্বাচনের আগেই লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে। এর আগে গত ২৪ নভেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে এই এসপিদের নির্বাচন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্লেষণ।। শেখ হাসিনার প্রত্যাবর্তন: পর্দার আড়ালে কোন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’ বাংলাদেশের কৌশল আগে থেকেই জানত পাকিস্তান’, চাঞ্চল্যকর অভিযোগ রিজভীর বাসভবনে ছাত্রলীগ হামলা করতে পারে শঙ্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আগাম নিন্দা মার্কিন বাণিজ্য চুক্তির ফল: বাংলাদেশের বাজারে মার্কিন পণ্য সয়লাবের জোর চেষ্টা রাষ্ট্রদূতের, জানালেন এটাই তার মিশন যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ