লকডাউন সফল করায় শেখ হাসিনার বিবৃতি “১৬ ও ১৭ নভেম্বর সারাদেশে আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন” – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫

লকডাউন সফল করায় শেখ হাসিনার বিবৃতি “১৬ ও ১৭ নভেম্বর সারাদেশে আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন”

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ |
আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে এক বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সমগ্র দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে রাজনৈতিক নেতাকর্মী, ছাত্রসমাজ, যুবসমাজ, শিক্ষকসমাজ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, কৃষক-শ্রমিক, রিকশাচালক, দিনমজুর সহ সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে। তাদের অকুণ্ঠ সমর্থনে লকডাউন কর্মসূচি সফল ও সার্থক হয়েছে। শেখ হাসিনা আরো বলেন, যেহেতু এই কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, তাই বাংলার প্রতিটি ঘর হয়ে উঠেছিল অধিকার হারা মানুষের দুর্গ। আর সেই দুর্গ ভাঁঙতে খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংয়ের নির্দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর

সদস্যরা হানাদার বাহিনীর মতো ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালায়, রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেহতল্লাশির পাশাপাশি মোবাইলও চেক করে। যা মানবাধিকার লঙ্ঘনের সামিল। গণবিরোধী-অগণতান্ত্রিক সরকার সমগ্র দেশ ও জনগণকে শত্রু মনে করছে। নামাজের জায়নামাজ থেকে বৃদ্ধ, মধ্যবয়সী নারী, স্কুলগামী কিশোর, রাস্তার ছিন্নমূল যুবককেও গ্রেফতার করেছে এই গণবিচ্ছিন্ন সরকার। নাৎসী ইউনূস সরকার এতোটাই ভীত হয়ে পড়েছে যে, তাদের হাত থেকে কেউই রেহাই পায়নি। তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন, জনগণের উপর কোনো নিপীড়ন-নির্যাতন বরদাস্ত করা হবে না। দমন-পীড়ন যত বেশি হবে প্রতিবাদ-প্রতিরোধ তত জোরালো হবে এবং তার মুখে জুলুমবাজ ফ্যাসিস্ট ইউনূসের দানবীয় শাসনের সকল দুর্ভেদ্য প্রাচীর ভেঙ্গে পড়বে। পাশাপাশি

গণতন্ত্র পুনরুদ্ধার, প্রহসনমূলক বিচার বন্ধ, সকল অত্যাচার-নির্যাতন দমন-পীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এবং খুনি-ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে ১৪ ও ১৫ নভেম্বর দেশব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি পালন করা হবে। এছাড়া আগামী ১৬ ও ১৭ নভেম্বর সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরানের লক্ষ্য মার্কিন টেক সংস্থা ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আটক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ তিন কারণে পেট্রোল, অকটেন সংকট দৌলতদিয়ায় দুর্ঘটনায় নিহত বেড়ে ১৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩০ আলোচনার আবহে মধ্যপ্রাচ্যে সেনা সমাবেশ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ২৯০ মার্কিন সেনা আহতের কথা জানাল সেন্টকম যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের ১৫ দফা শান্তি প্রস্তাব, যুদ্ধ বন্ধে ইরানের পাঁচ শর্ত কী বিশ্ব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’ অনুষ্ঠিত ব্যাটারি যেভাবে সাশ্রয় হবে বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানালো বাংলাদেশ সেই অভয়ার মা-কে নির্বাচনে প্রার্থী করল বিজেপি পন্টুন থেকে পদ্মায় তলিয়ে গেছে বাস, ২ জনের লাশ উদ্ধার তেল খুঁজতেই ‘তেল শেষ হয়ে যাচ্ছে’ ইরান যখনই চাইবে তখনই যুদ্ধ শেষ হবে: কর্মকর্তা পদ্মায় পানির ৯০ ফুট নিচে বাস, ঝড়-বৃষ্টিতে ব্যাহত উদ্ধারকাজ ইসরাইলের সামরিক স্থাপনায় ইরানের ব্যাপক হামলা পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধারে কাজ করছে ফেরি হামজা