রেকর্ড দামে রিয়ালে ১৭ বছরের এই আর্জেন্টাইন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ জুন, ২০২৫

রেকর্ড দামে রিয়ালে ১৭ বছরের এই আর্জেন্টাইন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুন, ২০২৫ |
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন আর্জেন্টিনার উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। মাত্র ১৭ বছর বয়সেই সফলতম স্প্যানিশ ক্লাবটির সঙ্গে ছয় বছরের জন্য চুক্তি করলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। শুক্রবার এক বিবৃতিতে মাস্তানতুয়োনোকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করে রিয়াল। যদিও এখনই রিয়ালের হয়ে মাঠে নামবেন না আর্জেন্টিনার এই নতুন সেনসেশন। আগামী আগস্টে তার বয়স ১৮ পূর্ণ হওয়ার পর যোগ দেবেন সান্তিয়াগো বার্নাব্যুতে। ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত লস ব্লাঙ্কোসদের সঙ্গে থাকবেন তিনি। তরুণ এই ফুটবলারকে পেতে রিয়াল মাদ্রিদকে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, রিভারপ্লেটের রিলিজ ক্লজ অনুযায়ী রিয়ালকে গুণতে হয়েছে ৪ কোটি ৫০ লাখ

ইউরো। এটিই আর্জেন্টাইন ক্লাব থেকে কোনো খেলোয়াড়ের দলবদলে সর্বোচ্চ ট্রান্সফার ফি। জাতীয় দলের জার্সিতে মাস্তানতুয়োনোর অভিষেকও ইতিহাস গড়া। চলতি বছরের ৬ জুন চিলির বিপক্ষে মাঠে নেমে মাত্র ১৭ বছর ৯ মাস ২২ দিন বয়সে হয়ে ওঠেন আর্জেন্টিনার হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার। রিভারপ্লেটের বয়সভিত্তিক দল পেরিয়ে চলতি বছরের জানুয়ারিতে প্রিমেরা ডিভিশনে অভিষেক হয় মাস্তানতুয়োনোর। দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন কোচ ও বিশ্লেষকদের। ক্লাব ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬১ ম্যাচে ১০ গোল করেছেন এই মিডফিল্ডার। রিয়ালে কোচ জাবি আলোনসোর অধীনে গ্রীষ্মকালীন দলবদলে মাস্তানতুয়োনো হলেন তৃতীয় ফুটবলার। এর আগে লিভারপুল থেকে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড এবং বোর্নমাউথ থেকে ডিন হাউসেনকে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। এদিকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফিফা

ক্লাব বিশ্বকাপে মাস্তানতুয়োনো খেলবেন বর্তমান ক্লাব রিভারপ্লেটের হয়ে। ‘ই’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান (ইতালি), উরাওয়া রেডস (জাপান) এবং মোন্তেরেই (মেক্সিকো)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু