রাষ্ট্রপতি: হাজারো প্রাণের বিনিময়ে আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬

রাষ্ট্রপতি: হাজারো প্রাণের বিনিময়ে আবার গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৬ |
বাজারের চাহিদা মাথায় রেখে আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী নতুন নতুন স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ ৬ই মার্চ, শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় চাষিদের পাট চাষে আরও বেশি উৎসাহী হওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বলেন, পাট থেকে তৈরি পণ্যকে আরও জনপ্রিয় করতে কম দামে পাটের ব্যাগ উৎপাদন ও বাজারজাত করার উদ্যোগ নিতে হবে। তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সৃজনশীল তরুণরা স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে শক্তিশালী করতে পারে। বৈশ্বিক ই–কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তারা নতুন সম্ভাবনার দুয়ার

উন্মোচন করতে পারে। মো. সাহাবুদ্দিন বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। এর আগে সকাল সাড়ে ৯টায় রাষ্ট্রপতি ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় পাট দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন। ২০১৭ সাল থেকে প্রতি বছর ৬ই মার্চ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়ভাবে পাট দিবস পালিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’। দিবসটি উপলক্ষে পাট খাতের উন্নয়ন ও সমৃদ্ধিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এ বছর ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার

দেওয়া হয়েছে। পাটচাষ ও পাটক্ষেত উন্নয়ন, গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জন এবং প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে অবদানের জন্য এসব পুরস্কার দেওয়া হয়। সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্টদের উৎসাহিত করতেই প্রতিবছর এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু