রাশিয়া ও চীন ন্যায়বিচারভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে চায়: পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪
     ১০:৩৮ অপরাহ্ণ

রাশিয়া ও চীন ন্যায়বিচারভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে চায়: পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৩৮ 228 ভিউ
রাশিয়া ও চীন এবং গ্লোবাল সাউথের অংশীদার দেশগুলো ন্যায়বিচার, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের নীতির ওপর ভিত্তি করে একটি বিশ্বব্যবস্থা গড়ার পক্ষে কাজ করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। পুতিন বলেন, রাশিয়া ও চীন যৌথভাবে ন্যায়বিচার এবং গণতান্ত্রিক নীতিকে সমর্থন করে, যা আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব এবং সমতার ওপর ভিত্তি করে একটি বিশ্বব্যবস্থা গড়তে চায়। একই দৃষ্টিভঙ্গি গ্লোবাল সাউথের সহমনা দেশগুলোর এবং বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশগুলোরও। এ বিষয়ে ব্রিকস সম্মেলন সাম্প্রতিকতম প্রমাণ। রুশ প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ‘আমরা নিরাপত্তা সম্পর্কিত বিষয় নিয়ে আমাদের সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছি। আমরা ব্রিকস আউটরিচ এবং ব্রিকস প্লাস

বৈঠক করব। অনেক দেশ বিশ্বব্যবস্থার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি শেয়ার করে এবং আমাদের সংগঠনের সদস্য হতে আগ্রহী। আমরা সর্বসম্মতিতে প্রাসঙ্গিক সিদ্ধান্ত প্রস্তুত করতে যা সম্ভব সবই করব’। পুতিন এ সময় চীন-রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, রাশিয়া এবং চীনের মধ্যে ব্যাপক অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতার সম্পর্ক বহু বছর ধরে চলে আসছে এবং এ সম্পর্ক পরস্পরের জন্য লাভজনক এবং সমতাভিত্তিক। আগামী ২ অক্টোবর রাশিয়া ও চীন তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫তম বার্ষিকী উদযাপন করবে বলেও উল্লেখ করেন তিনি। সূত্র: তাস নিউজ এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খুলনা বিভাগে বিএনপির বিপর্যয়ের নেপথ্যে চাঁদাবাজি-গ্রুপিং আর সাবেক মুসলিম লীগের ভোট দাঁড়িপাল্লায় ফয়েজ আহমেদ তৈয়বের সবার আগে দেশত্যাগ ও আইসিটি খাতে বিশাল দুর্নীতির অভিযোগ আওয়ামী লীগ-বিএনপি বিরোধ বাড়লে ‘নারীবিরোধী’ জামায়াত বড় সাফল্য পেতো: ব্রিটিশ এমপি রুপা হক অর্থ জালিয়াতির মামলায় গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল্লাহ স্ক্রিনশট ফাঁস করে ‘প্রিয় তারেক রহমান’ সম্বোধনে ঢাবি শিক্ষক মোনামির আকুতিভরা পোস্ট ভাইরাল ধানমন্ডি ৩২ শে যাওয়া কি অপরাধ? “আমার মা কখনও কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি, শুধুমাত্র যারা পুলিশ বা অন্যদের ওপর হামলা করছিল, তাদের ক্ষেত্রে ছাড়া।” – সজীব ওয়াজেদ নিরঙ্কুশ জয়, এখনো সরকার গঠন হয়নি: এর আগেই ধানমন্ডিতে ঢাবি শিক্ষক ও মুক্তিযোদ্ধার সন্তান লাঞ্ছিত, প্রশ্নবিদ্ধ ‘ভবিষৎ গণতন্ত্র’ ছয়বার জামিন পেয়েও মেলেনি মুক্তি, কারাগারে আ.লীগ নেতার মৃত্যু গণতন্ত্রের নতুন সমীকরণ: আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ ও বিএনপির ‘কৌশলী’ দাবার চাল শেখ কবির হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর শোক বাংলাদেশের নির্বাচন এবং আস্থার সংকট দেশব্যাপী নির্বাচন পরবর্তী সহিংসতার রক্তক্ষয়ী রুপ গণভোট ২০২৬: সংখ্যার রহস্য ও মনস্তাত্ত্বিক কারচুপির নেপথ্যে গণভোট ২০২৬: নম্বরের উপর প্রশ্ন হাইকোর্ট থেকে ৬ বার জামিন হলেও বারবার গ্রেফতার হয়েছেন জেল গেটে – আজ মৃত্যু। এটা হত্যাকান্ড! ৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার ইউনূস ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে তদন্ত করে বিচার করতে হবে’: মহসীন রশীদ নওগাঁয় আজব কাণ্ড: মোট ভোটারের চেয়ে ৮৩৬ ভোট বেশি! চাইলে অনেক আগেই প্রধানমন্ত্রী হতে পারতাম, ক্ষমতার লোভ নেই: সজীব ওয়াজেদ জয়