রাশিয়ায় সেনা পাঠিয়েছে উ. কোরিয়া, স্বীকার করলেন পুতিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪
     ৭:০১ অপরাহ্ণ

রাশিয়ায় সেনা পাঠিয়েছে উ. কোরিয়া, স্বীকার করলেন পুতিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ | ৭:০১ 131 ভিউ
রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাজানে ব্রিকস সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে বক্তৃতার সময় এ কথা স্বীকার করেন তিনি। সম্মেলনে পুতিন বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে রাশিয়ার পারস্পরিক প্রতিরক্ষার সম্পর্ক কিভাবে চলবে তা মস্কোর ওপর নির্ভর করে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর জানিয়েছে। ইউক্রেন যুদ্ধ প্রসারিত হওয়ার জন্য পশ্চিমাদের দায়ী করেছেন পুতিন। তিনি বলেন, পশ্চিমারা যদি মনে করে, তারা রাশিয়ায় একটি কৌশলগত পরাজয় ঘটাতে পারে, তবে তারা ‘বিভ্রমের মধ্যে রয়েছে।’ যুক্তরাষ্ট্র দাবি করেছিল, উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ায় ৩ হাজার সেনা পাঠিয়েছে, এ বিষয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে। উত্তর কোরিয়ার সেনাদের গতিবিধি নিয়ে একটি উপগ্রহ চিত্রের বিষয়ে একজন সাংবাদিক

জানতে চাইলে জবাবে পুতিন বলেন, ছবিগুলো একটি গুরুতর বিষয়। যদি এমন চিত্র থেকে থাকে, তবে তারা কিছু একটা করছে। তিনি বলেন, পশ্চিমারা ইউক্রেন সংকট বাড়িয়েছে। এ সময় ন্যাটো অফিসার ও প্রশিক্ষকরা ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িত ছিল বলেও দাবি করেন তিনি। পুতিন বলেন, আমরা জানি সেখানে কারা রয়েছেন, ন্যাটোভুক্ত ইউরোপীয় কোন দেশ থেকে এবং কিভাবে তারা এ কাজ করে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া দাবি করেছিল, উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনে পৌঁছেছে। তবে ইউক্রেনের মনোবল কমানোর জন্য পুতিন ইচ্ছাকৃতভাবে এমন গুজব ছড়াতে পারেন বলেও সন্দেহ করছিল তারা। এটিও লক্ষণীয়, তিনি যেহেতু এই দাবি অস্বীকার করেননি সেহেতু বাস্তবে এমনটি করার একটি উচ্চ সুযোগও রয়েছে। বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা

পরিষেবা বলেছিল, রাশিয়ায় প্রশিক্ষিত উত্তর কোরিয়ার প্রথম ইউনিটগুলো কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছিল। কুরস্ক রাশিয়ার সীমান্ত এলাকা যেখানে আগস্টে একটি বড় আগ্রাসন চালিয়েছিল ইউক্রেনীয় বাহিনী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস