রায়পুরে ২০ দিন পর সেই স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী কারাগারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫

রায়পুরে ২০ দিন পর সেই স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ |
লক্ষ্মীপুরের রায়পুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে (১৩) অপহরণের ২০ দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে (১৬ এপ্রিল) জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকার একটি সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরনকারী শামিমকেও আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উভয়কে আদালতে হাজির করা হলে শামিমকে কারাগারে এবং স্কুলছাত্রীকে ২২ ধারা জবাবন্দির পর বাবার হেফাজতে দিয়েছেন বিচারক। গত ২৮ মার্চ সন্ধার দিকে পৌরশহরের এলএমপাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের উপর থেকে অপহরণ করা হয়। এঘটনায় ৩০ মার্চ রায়পুর থানায় শামিম, তার পিতা ও ভাইয়ের বিরুদ্ধে অপহরণ মামলা করেন স্কুলছাত্রীর পিতা মোকাদ্দেস হোসেন জুয়েল। অপহৃত ওই ছাত্রী পৌরশহরের এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের

সামনের পশ্চিম কেরোয়া ফয়েজবক্স পাটোয়ারী বাড়ির ও রায়পুর পৌরসভা কর্মকর্তা মোকাদ্দেস হোসেন জুয়েলের মেয়ে। অভিযুক্ত মো. শামিম পাশ্ববর্তী রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউপির মাসিমপুর গ্রামের আবুল কালামের ছেলে। স্কুলছাত্রী তার লিখিত জবানবন্দিতে জানান, বাড়ির সামনের এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তিনি। অভিযুক্ত শামিম হোসেন ওই ছাত্রীর বাবার ভবনে তার স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ঘটনার দিন শামিম তার নতুন বাসায় বেড়ানোর কথা বলে মেয়েটিকে কৌশলে নিয়ে যায় কমল নগরের তোরাবগঞ্জ এলাকায় এক পরিচিত জনের বাড়িতে। সেখানে জিম্মি করে তার বাবার কাছে এক লাখ টাকা দাবি করেন। এতো দিন তাকে আটক রেখে ধর্ষণ করেছে কিনা তা বলতে পারছেন না। তবে সে

খুব অসুস্থ্য। অপহৃত ছাত্রীর বাবা মোকাদ্দেস হোসেন জুয়েল বলেন, গত ২০ দিনেও মেয়েটিকে না পেয়ে চরম দুঃশ্চিন্তায় ছিলাম। আমরা পাই না। এটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তায় আছি। আমার মেয়ের বয়স ১৩ বছর, অপহরণকারীর বয়স ২৫ বছর। তার স্ত্রীও রয়েছেন। আমার অষ্টম শ্রেণির মেয়েকে আটক রেখে অচেনা মোবাইল থেকে শামিম পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন। না হলে ধর্ষণ করে হত্যা করার হুমকিও দিয়েছেন। অভিযোগের তদন্ত কর্মকর্তা রায়পুর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হায়াত উল্যাহ বলেন, গত ২০দিন পর ছাত্রীকে কমলনগরের তোরাবগঞ্জ এলাকার একটি সড়ক থেকে উদ্ধার এবং শামিমকেও আটক করেছি। আদালত শামিমকে কারাগারে পাঠায় এবং স্কুলছাত্রীকে তার বাবার হেফাজতে দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু