রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৬ |
রাজশাহীতে এক ধনাঢ্য ব্যবসায়ীর ফ্ল্যাটে হানি ট্র্যাপে ফেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক শিক্ষার্থীকে আটকে নির্যাতন করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) নগরীর আলুপট্টি এলাকায় স্বচ্ছ টাওয়ারের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ওই রাতেই ভুক্তভোগী বোয়ালিয়া থানায় মামলা করেন। পরে ভোররাতে অভিযান চালিয়ে এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন—নগরীর বোয়ালিয়া থানার শেখপাড়া এলাকার মোহাম্মদ তৌকির জাহান স্মরণ (২৯), রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার আবু রায়হান (২৪) ও শাহরিয়ার মনন (২৯) এবং বহরমপুর এলাকার জুনাইরা ইসলাম (২২)। তাদের মধ্যে আবু রায়হানের বাবা জাহাঙ্গীর আলম রাজপাড়া থানা বিএনপির দপ্তর সম্পাদক। মামলার বাদীর (২৮) বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামে। তিনি রাজশাহী

শহরের একটি ছাত্রাবাসে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তিনি এজাহারে জানিয়েছেন, গত শনিবার সকাল আটটার দিকে ব্যক্তিগত কাজে রাজশাহী শহরে আসেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে স্বচ্ছ টাওয়ারের পশ্চিম পাশে একটি বিসিএস কোচিং সেন্টার থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় এক ব্যক্তির সঙ্গে তার ধাক্কা লাগে। এ নিয়ে সেখানে থাকা তিন ব্যক্তি তাকে গালিগালাজ করেন। পরে এক তরুণী ঘটনাস্থলে এসে তাদের মধ্যকার সমস্যা সমাধানের কথা বলে ওই তিন ব্যক্তির সঙ্গে রাবির সাবেক শিক্ষার্থীকে স্বচ্ছ টাওয়ারের ১৫ তলায় নিয়ে যান। সেখানে ১৫/এ নম্বর ফ্ল্যাটে ঢোকানোর পরপরই তার মুখ গামছা দিয়ে বেধে ফেলা হয়। এরপর অজ্ঞাতনামা তিন ব্যক্তি তাকে এলোপাতাড়ি মারধর করেন।

মারধরে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দুটি শর্ত দেওয়া হয়। হয় তাদের সঙ্গে থাকা নারীকে ‘কট’ দেখিয়ে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দেওয়া হবে, নতুবা এক লাখ টাকা দিতে হবে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে আবার মারধর করা হয়। এ সময় ওই নারীকে পাশে বসিয়ে তার ভিডিও ধারণ করা হয় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে রাবির সাবেক ওই শিক্ষার্থী টাকা দিতে অস্বীকার করলে মুক্তিপণের পরিমাণ কমিয়ে ৪০ হাজার টাকা করা হয়। এরপর তার মোবাইল ফোন থেকে বড় বোনের নম্বরে ফোন করে টাকা চাওয়া হয়। তাকে উদ্ধারের জন্য তার বোনের স্বামী কৃষি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শাহরিয়ার

মননের পূবালী ব্যাংক, রাজশাহী শাখার অ্যাকাউন্টে ৩০ হাজার ১০ টাকা পাঠান। এ ছাড়া তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকাও জোর করে নেওয়া হয়। এজাহারে আরও বলা হয়েছে, মুক্তিরপণ ৪০ হাজার টাকা ব্যবসায়িক লেনদেন হিসেবে দেওয়া হয়েছে—এমন একটি কথা ডায়েরিতে লিখিয়ে রাবির সাবেক ওই শিক্ষার্থীর স্বাক্ষর নেওয়া হয়। পরে তার বোনের স্বামীর কাছ থেকে টাকা পাঠানোর স্ক্রিনশট নিয়ে টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। আসামিরা পেছন পেছন গিয়ে তাকে অটোরিকশায় তুলে দেন বলেও অভিযোগ করেছেন তিনি। পুলিশের তদন্তে জানা গেছে, যে ফ্ল্যাটে ওই যুবককে আটকে রাখা হয়েছিল, সেটির মালিক রাজশাহীর হোটেল নাইস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী

খন্দকার হাসান কবির। গ্রেফতার আসামি মোহাম্মদ তৌকির জাহান স্মরণের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে। সেই সূত্রে স্মরণ হোটেল নাইস ইন্টারন্যাশনালের ম্যানেজারের কাছ থেকে ফ্ল্যাটের চাবি নিয়ে সেখানে প্রবেশ করেন বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে খন্দকার হাসান কবির বলেন, ফ্ল্যাটটির মালিক তিনি। সেখানে তিনি ও তার বড় ছেলে মাঝেমধ্যে থাকেন। হোটেল ম্যানেজারের কাছ থেকে চাবি নেওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আসামিরা একটি ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটটি খুলে ভেতরে ঢুকেছিল। আসামি আবু রায়হানের বাবা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দাবি করেন, তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বন্ধুরা বিপদে পড়ায় তাদের উদ্ধার করতে সেখানে গিয়েছিলেন তার ছেলে। তার ছেলে ‘ফাঁদে ফেলার’ সঙ্গে জড়িত—পুলিশের

এমন দাবির বিষয়ে তিনি বলেন, তার ছেলে বেশি কথা বলেছে, সে কারণে পুলিশ এমনটি বলতে পারে। মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত চারজনকেই গ্রেফতার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রোববার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে কেন? আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ রাবির সাবেক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪ রামপালের এক ইউনিট বন্ধ, বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক এক মাসের সংঘর্ষে ৫০০ ইয়েমেনি সেনা নিহত পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই হরমুজ প্রণালি নিয়ে ওমানে ইরান-উপসাগরীয় দেশগুলোর বৈঠক স্থগিত রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর… ভারতকে টপকে যুক্তরাষ্ট্র এখন আমদানি পণ্যে দ্বিতীয় স্থানে, প্রথমে চীন রাজধানীতে চলমান তল্লাশি ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ আওয়ামী লীগের আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী ইউএস ওপেনে হেরে র‍্যাকেট ভাঙলেন সাবালেঙ্কা সহসাই খুলছে না হরমুজ প্রণালি নাইন-ইলেভেনের আগে ভারতও ছিল ওসামা বিন লাদেনের নিশানায়: সিআইএ প্রতিবেদন সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেল চীন ২০ বছর একই লটারি নম্বরে ভাগ্য বদল, জিতলেন দেড় লাখ ডলার অনুসন্ধানে দুদক: এনসিপি নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি পাচারের অভিযোগ আদানির বন্ধ ইউনিট সচল হতেই থমকে গেল রামপাল বিদ্যুৎ কেন্দ্র: কমছে না লোডশেডিং চাল-তেল-সবজি-কাঁচামালের পর এবার ভারত থেকে এলো সাড়ে ৩ লাখ কেজি ইলিশ! বাদ যাবে না কোনো পণ্য