রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার বায়ার্ন বধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪
     ৮:৩৫ পূর্বাহ্ণ

রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার বায়ার্ন বধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ৮:৩৫ 130 ভিউ
মাত্র আগের দিনই ইউরোপের ক্লাবগুলোর শ্রেষ্টত্ব প্রমাণের পরীক্ষা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এক ব্রাজিলিয়ানের দুর্দান্ত হ্যাটট্রিকে হারিয়েছে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডকে। একদিন পরেও দেখা গেল একই চিত্রনাট্য এবার পালা রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বি বার্সার। রিয়াল যেমন তাদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হ্যাটট্রিকে হারিয়েছে বুরুশিয়াকে, তেমনি বার্সা তাদের ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার হ্যাটট্রিকে হারাল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে। বুধবার (২৩ অক্টোবর) বার্সেলোনার অস্থায়ী ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিসে রাফিনিয়ার হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে। বার্সার হয়ে বাকি গোলটি করেন দলের স্ট্রাইকার রবার্ট লেভানদভস্কি। বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন হ্যারি কেইন। বার্সেলোনার এই চমকপ্রদ জয়ে রাফিনিয়া ছিলেন পুরো ম্যাচের নায়ক। রাফিনিয়ার

দুর্দান্ত হ্যাটট্রিকই কাতালানদের এই গুরুত্বপূর্ণ জয় এনে দেয়। ম্যাচ শুরুর মাত্র ৬০ সেকেন্ডের মধ্যে রাফিনিয়া প্রথম গোল করেন। ম্যানুয়েল নয়্যারের সামনে দিয়ে বল জালে জড়িয়ে পুরো স্টেডিয়ামকে আনন্দে ভাসান তিনি। গোল খাওয়ার পর বায়ার্ন বল দখলে আধিপত্য বিস্তার করলেও ঠিক সেভাবে সুযোগ তৈরি করতে পারছিল না। ১০ মিনিটে হ্যারি কেইনের একটি হেড অফসাইডের কারণে বাতিল হয় তবে ১৮ মিনিটে আবার তার ভলিই বায়ার্নকে সমতায় ফেরায়। সমতায় ফেরার পর অবশ্য বায়ার্নের হাত থেকে বার্সা দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বায়ার্নের সাবেক স্ট্রাইকার রবার্ট লেভানদভস্কি এই ম্যাচেও নিজের সাবেক ক্লাবের বিপক্ষে ৩৬ মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন। ফেরান লোপেজের ক্রস থেকে লেওয়ানডস্কির এই

গোলটি মূলত বায়ার্নের ডিফেন্সের দুর্বলতা প্রকাশ করে, যেখানে কিম মিন-জায়ে খুব সহজেই বলের নিয়ন্ত্রণ হারান। প্রথমার্ধের যোগ করা সময়ে বার্সেলোনার মিডফিল্ডার মার্স কাসাডোর ক্রসফিল্ড পাস থেকে চোখ ধাঁধানো এক গোলে নিজের দ্বিতীয় ও বার্সার তৃতীয় গোল করেন। এরপর দ্বিতীয়ার্ধে রাফিনিয়া নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। লামিন ইয়ামালের বাড়ানো দুর্দান্ত এক বল থেকে। একদিন আগে স্বদেশী ভিনিসিয়ুসের মতো রাফিনিয়ার হ্যাটট্রিকের শনিবারের এল ক্লাসিকোর উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাচের শেষে রাফিনিয়া দর্শকদের দাঁড়িয়ে সম্মান জানানোর মধ্য দিয়ে মাঠ ছাড়েন। এই জয়ের ফলে বার্সেলোনা পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে চলে এসেছে, অন্যদিকে বায়ার্নের জন্য এটি চ্যাম্পিয়ন্স লিগে পরপর দ্বিতীয় পরাজয়, যা কোচ ভিনসেন্ট কোম্পানির জন্য চাপ বাড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আসিফ নজরুলের আমলে নীতিমালা উপেক্ষা: সাব-রেজিস্ট্রার বদলিতে শতকোটি টাকার ঘুষের অভিযোগ ‘অগ্নিঝরা মার্চ’ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা বাংলাদেশ আওয়ামীলীগের নারী হওয়ার আগেই কন্যাশিশুরা ধর্ষিত হয়ে মরছে—জাইমা রহমান কি জানেন সুবিধাবঞ্চিতদের কথা? বাংলাদেশের রপ্তানি আয়ে বড় পতন: ফেব্রুয়ারিতে ২১ শতাংশ কমে ৩৫০ কোটি ডলারের নিচে মধ্যপ্রাচ্যের অস্থিরতা: পোশাক রপ্তানিতে নতুন চাপ, ঝুঁকিতে এয়ারকার্গো মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা বাড়ছে: ইরানে ইসরায়েল-মার্কিন হামলা অব্যাহত, মৃতের সংখ্যা ৭৮৭; হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা এশিয়ান কাপের অভিষেকে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করল বাংলাদেশের মেয়েরা বিচ্ছিন্ন রাষ্ট্রপতি, উদ্ধত শাসনব্যবস্থা এবং মব সন্ত্রাস স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৩রা মার্চ ১৯৭১- বঙ্গবন্ধুর আহ্ববানে সারা দেশে হারতাল পালিত, যুদ্ধক্ষেত্রে পরিণত পূর্ব পাকিস্থান ইউনূসের সঙ্গে বিদায়ী ভোজনই আনলো বিপদ: দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ দশ দিনে ডুবল অর্থনীতি, নাকি মঞ্চ তৈরি হচ্ছে লুটের? মার্চ ১৯৭১: স্বাধীনতা ঘোষণার প্রথম আনুষ্ঠানিকতা আলু ফলায় কৃষক, দাম পায় ফড়িয়া, ক্ষমতা ভোগ করে বিএনপি ইউনূসের সংস্কার : পোশাক বদলাও, সিন্ডিকেট বাঁচাও যাওয়ার আগে যা করে গেছেন ইউনূস, তার হিসাব কে দেবে? ছিনতাইয়ের স্বর্ণযুগ: ১০ শতাংশের দিন শেষ, ৩০ শতাংশের বাংলাদেশ ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে জামায়াতের ‘ডামি বিক্ষোভ’ পুলিশ হত্যা তদন্ত শুরু হলে পালানোর পরিকল্পনায় হান্নান মাসুদ লোডশেডিং-ই কি এখন বিএনপি সরকারের সরকারি নীতি? জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস