রাতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫

রাতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ |
মালয়েশিয়ার রাজনীতিক, মানবাধিকার কর্মী এবং মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার ঢাকা সফরে আসছেন। ১ দিনের সংক্ষিপ্ত এ সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, রাজনৈতিক নেতা, তরুণ উদ্যোক্তা এবং শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করবেন এমনটা জানায় সংশ্লিষ্ট একাধিক সূত্র। নুরুল ইজ্জাহ আনোয়ার আজ শনিবার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাকে স্বাগত জানানোর কথা রয়েছে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের। সূত্র বলছে বাংলাদেশ সফরকালে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবেন। তিনি বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং মধ্যাহ্নভোজ সারবেন। পরে দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশের

রাজনৈতিক পুনর্গঠনের প্রেক্ষাপটে ‘জুলাই বিপ্লব ২০২৪’-এর তাৎপর্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার : বাংলাদেশের পুনর্গঠন’ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে বক্তারা জুলাই বিপ্লবের রাজনৈতিক ও সামাজিক অভিঘাত, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার নিয়ে গভীর আলোচনা করবেন বলে জানা যায়। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা : সম্মেলন শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা করবেন। বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাতে জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের কূটনৈতিক অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের

সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। রাজনৈতিক বৈঠক : নুরুল ইজ্জাহ আনোয়ার এই সফরে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানায় একই সূত্র। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা। সংশ্লিষ্ট সূত্র বলছে, জামায়াতের সঙ্গে তার এই বৈঠক আগামীকাল সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হবার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে সময় ও স্থান পরিবর্তন করা হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, মানবাধিকার এবং আঞ্চলিক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানায় আরেকটি নির্ভরযোগ্য সূত্র। তবে জামায়াত ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন না নুরুল ইজ্জাহ

আনোয়ার। এদিকে প্রতিনিধিদলটির ঢাকা ত্যাগের আগে ফরহাদ মজহারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। তার সঙ্গে বৈঠক শেষে রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং