রাজ-শুভশ্রী-রুক্মিণীর কাছে ক্ষমা চাইলেন দেব – ইউ এস বাংলা নিউজ




রাজ-শুভশ্রী-রুক্মিণীর কাছে ক্ষমা চাইলেন দেব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৫ |
দশ বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। এ সিনেমার মাধ্যমে দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন ঘটবে। সিনেমাটি ঘিরে দর্শক-অনুরাগীদের মধ্যে উন্মাদন তুঙ্গে। ধূমকেতুর ট্রেলার লঞ্চের পর থেকেই এ দুই তারকার পুরোনো রসায়ন নিয়ে উচ্ছ্বসিত তাদের ভক্তরা। তবে এ উচ্ছ্বাসের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বর্তমান সঙ্গী রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে নিয়ে কিছু কুরুচিপূর্ণ মন্তব্য এবং মিম ছড়িয়ে পড়েছে। এসব নিয়ে নীরবতা ভেঙে এবার মুখ খুললেন দেব। সরাসরি ক্ষমা চাইলেন রাজ ও রুক্মিণীর কাছে। সম্প্রতি একটি পার্টিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব এ অপ্রীতিকর ঘটনা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেন। দেব বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে কিছু মানুষ ভালো কিছুকেও ইতিবাচকভাবে নিতে পারে

না। রাজ ও রুক্মিণী দুজনেই বিষয়টি অত্যন্ত ভালোভাবে সামলেছে। আমাদের পরিবারই আমাদের সবচেয়ে বড় শক্তি।’ তিনি আরও বলেন, ‘রাজ ও শুভশ্রীর পরিবারের সমর্থন না থাকলে এটা সম্ভব হতো না। একজন প্রযোজক হিসেবে আমি রাজ, শুভশ্রী ও রুক্মিণীর কাছে এ ব্যক্তিগত আক্রমণের জন্য ক্ষমা চাইছি।’ তার কথায়, ‘আমরা দর্শকদের চাহিদা অনুযায়ী দেব-শুভশ্রী জুটির নস্টালজিয়া ফিরিয়ে আনতে চেয়েছিলাম। কিন্তু কিছু মানুষ ব্যক্তিগত আক্রমণ করছে, যা একেবারেই ঠিক নয়। এ ছবিতে সবার অবদান রয়েছে, বিশেষ করে রুক্মিণীর। আমি তাকে নিয়ে গর্বিত।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান