রাজস্থানে বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ৪১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

রাজস্থানে বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ৪১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
ভারতের রাজস্থানের সিকর জেলার একটি ওভারব্রিজের দেওয়ালে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৪১ জনেরও বেশি আহত হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বেলা ২টার দিকে বিকানের-জয়পুর হাইওয়ের লক্ষ্মণগড় এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার সময় বাসটির অধিকাংশ যাত্রী ধনতেরাস উপলক্ষে সিকর শহরে কেনাকাটা করতে যাচ্ছিলেন। আহতদের লক্ষ্মণগড় এবং সিকরের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাতজনকে পরে জয়পুরে স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সালাসার থেকে নওয়ালগড়গামী বাসটি ৮০ কিমি গতিতে চলছিল এবং চালক একটি বাঁক সঠিকভাবে

ঘুরতে ব্যর্থ হন। উৎসবের কারণে বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। দুর্ঘটনার পর ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা ও আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় মানুষ ও পথচারীরা আহতদের সাহায্যে এগিয়ে আসেন এবং তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। এদিকে রাজস্থান রাজ্যের মন্ত্রী সুমিত গোদারা নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের নেপালের জেন-জিদের তরুণ নেতা সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, বাংলাদেশের জেন-জি নেতারা হারাচ্ছেন গ্রহণযোগ্যতা! বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল সরকার বাংলাদেশে আবারও ইতিহাস বিকৃতির পথে ফেরা ঈদের সময় চমেক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অর্ধেকই সড়ক দুর্ঘটনার শিকার! অকটেন সরবরাহে হিমশিম খাচ্ছে সরকার, মজুদ করে অধিক দামে বিক্রি করছে বিএনপি সংশ্লিষ্টরা বিনা চিকিৎসায় অর্ধশত শিশুর মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করলেই কি সরকার দায় এড়াতে পারে? ৫ দিনের সফরে যুক্তরাষ্ট্রে আসছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইরানে ৩১৩ টন সহায়তা পাঠাল রাশিয়া বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকা প্রকাশ ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা জুলাই বিপ্লবে পুলিশ হত্যাসহ সব হত্যার বিচার হবে : আইজিপি টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত পাটুরিয়ায় ফেরিতে আগুন, যাত্রীদের মাঝে আতঙ্ক ইয়াজউদ্দিনের বাসায় বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা গোয়েন্দা নজরদারিতে স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুরে ভেন্টিলেশনে তরুণদের জঙ্গিবাদ ও মাদকের দিকে ঠেলে দিতে ধ্বংস করা হচ্ছে ক্রীড়াঙ্গন ডিপ স্টেটের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন জুলাই দাঙ্গাবাজরা: সত্য ফাঁস করলেন আসিফ! স্বাধীনতার ইতিহাস বিকৃতিতে মরিয়া বিএনপি-জামায়াত! বিএনপির মিথ্যাচারে দিশেহারা জনগণ, চলছে লুটপাটের মহোৎসব