রাজশাহীতে যৌথ অভিযানে ৭৫ জন গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫

রাজশাহীতে যৌথ অভিযানে ৭৫ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মার্চ, ২০২৫ |
রাজশাহীতে যৌথবাহিনীর অভিযানে মহানগরী ও জেলা এলাকায় মোট ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগরীতে যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্টের ৮ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে রাজশাহী জেলা পুলিশ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে। মহানগর ও জেলা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। আরএমপির গণমাধ্যম শাখা জানায়, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৮ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আরএমপির পৃথক অভিযানে ৩২ জন গ্রেফতার হয়েছে; যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য

অপরাধে ২৩ জন। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলেন- আকতারুল আলম (৫৯), মো. বকুল হোসেন (২৮), আল-আমিন হোসেন ওরফে বাপ্পি (৩৫), ইমরান হোসেন ইমু (৩০), আবু সাঈদ (৩৫), সেলিম হোসেন ওরফে আলমাছ (৪৫), মো. সুজন আলী (৩৩) ও মুনজুর আলী (২৮)। আকতারুল আলম রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউ কলোনি এলাকার মৃত রেজাউল করিমের ছেলে। তিনি শাহমখদুম থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি। বকুল মতিহার থানার মির্জাপুর এলাকার জুলমতের ছেলে। তিনি ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য। আওয়ামী লীগ কর্মী আল-আমিন বোয়ালিয়া মডেল থানার পঞ্চবটি এলাকার মৃত বাবলুর ছেলে, ইমরান হোসেন একই থানার পঞ্চবটি খরবোনার মৃত সৈয়দ আলীর ছেলে, আবু সাঈদ কেদুর মোড় এলাকার

মো. এনামুলের ছেলে, সেলিম হোসেন শেখের চক পাঁচানি মাঠ এলাকার মৃত আক্কাসের ছেলে, সুজন একই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এবং মুনজুর পঞ্চবটি শ্মশানঘাট এলাকার মো. রানু শেখের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল