রাজনীতিতে আসার বিষয়ে মুখ খুললেন ঋতুপর্ণা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫

রাজনীতিতে আসার বিষয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ |
তারকাদের রাজনীতিতে যোগ দেওয়া নতুন কিছু নয়। সাম্প্রতিক সময়ে নির্বাচনের আগ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর প্রচারণা, ভোট চাওয়া এবং বিভিন্ন প্রোমোশনাল অনুষ্ঠানে তারকাদের দেখা গেছে। কেউ কেউ আবার সরাসরি যুক্ত হয়ে ভোটের মাঠেও প্রার্থী হয়েছেন। এবার ভারতের রাজনীতিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর যুক্ত হওয়া নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তাহলে কি রাজনীতিতে যুক্ত হচ্ছেন এ অভিনেত্রী? চারদিকে যখন এমন নানা প্রশ্ন ও চর্চা, ঠিক তখনই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বললেন ঋতুপর্ণা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি সংসদকেন্দ্রে লড়াই করেছিলেন অভিনেত্রী রচনা। তার বিপরীতে প্রার্থী হয়েছিলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। ভোটে প্রতিদ্বন্দ্বী নেত্রী লকেটকে হারিয়ে জয়ী হয়েছিলেন রাজনীতিতে নবাগতা রচনা। আবার আগামী বছরই

এ রাজ্যে বিধানসভা নির্বাচন। এবার কি সেই নির্বাচনে অংশ নেবেন ঋতুপর্ণা? এ ব্যাপারে টালিউড তারকা বলেছেন, আমি রাজনীতির কিছু বুঝি না। এ কারণে রাজনীতি থেকে দূরে। আমি একজন শিল্পী, তাই শিল্পী হিসেবেই থাকতে চাই। তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি কখনো প্রস্তাব করেন, তাহলে রাজনীতিতে যুক্ত হবেন কিনা? জবাবে ঋতুপর্ণা বলেন, তখন আমি মুখ্যমন্ত্রীকেই বলব এ সংক্রান্ত কথা। প্রসঙ্গত, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া উৎসব শুরু হয়েছে। এ অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা। সেখানেই এসব নিয়ে কথা বলেছেন এ টালিউড তারকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে