ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ
ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন
সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি
বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ
দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে
‘গাইনি’ সমস্যায় জরুরি অস্ত্রোপচার এনসিপি নেত্রী মিতুর, বেড়েছে জটিলতা-সংক্রমণ
জাতিকে ভুল বুঝিয়ে আমেরিকার সঙ্গে দেশবিক্রির চুক্তি করেছেন ইউনূস
রাজধানীর দুই পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণ
রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেট ও খামারবাড়িতে ট্রাফিক পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হলুদ কসটেপে পেঁচানো ককটেলের বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকার তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের পাশে রাস্তায় রাত ১১টার দিকে কে বা কারা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ গিয়ে ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।
তিনি বলেন, আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে খামারবাড়ি খেঁজুরবাগান ট্রাফিক পুলিশ বক্সের সামনের রাস্তায়। কে বা কারা ককটেল রাস্তায় ছুঁড়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরিত হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ককটেল বিস্ফোরণের আলামত সংগ্রহ
করা হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ককটেল বিস্ফরণের পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেছে। কে বা করা ককটেল ছুড়েছে। অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
করা হয়েছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ককটেল বিস্ফরণের পর তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেছে। কে বা করা ককটেল ছুড়েছে। অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।



