ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান?
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ
বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগের ৮ জন গ্রেফতার
রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— ফেনী জেলার দাগনভূঁইয়া থানার আলিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন (২৫), ফেনী জেলার দাগনভূঁইয়া থানা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনান পিপুল (২৫), তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য মো. আসিবুল হক অর্নব (২৫), ফেনী জেলার দাগনভূঁইয়া থানার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম
সাধারণ সম্পাদক সজিব রহিম পলক (২৫), ফেনী জেলার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সদস্য সাকের আলম (২৪), চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. জহুরুল ইসলাম (৪৩), যাত্রাবাড়ী ইউনিট ৬৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোকাররম হোসেন (৪৮) ও ওয়ারী থানা ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন রহমান (৪৮)। ডিবি সূত্রে জানা যায়, রোববার ডিবি উত্তরা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে একরাম হোসেন, আদনান পিপুল, মো. আসিবুল হক অর্নব, সজিব রহিম পলক ও সাকের আলমকে গ্রেফতার করে। একই দিন ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর গাবতলী এলাকা থেকে মো. জহুরুল ইসলামকে এবং ডিবি-মতিঝিল বিভাগ যাত্রাবাড়ী থানা এলাকা
থেকে মোকাররম হোসেনকে গ্রেফতার করে। এছাড়াও ইয়াসমিন রহমানকে টিকাটুলি কে এম দাস লেন এলাকা থেকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম। এতে আরও বলা হয়, গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠনের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে একাধিকবার মিছিল ও সংগঠিত কার্যক্রম পরিচালনা করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।