রণবীরের ‘ধুরন্ধর’ ছবির লুক নিয়ে তোলপাড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫

রণবীরের ‘ধুরন্ধর’ ছবির লুক নিয়ে তোলপাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ |
বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে গেছে ‘ধুরন্ধর’ ছবির শুটিংয়ের একটি ভিডিও ক্লিপ। যেখানে দেখা যায়, পাঠান স্যুট পরিহিত রণবীর সিংয়ের ছবি। মাথায় লম্বা চুল, মুখে দাড়ি। শুধু তা-ই নয়, বোঝা যাচ্ছে অ্যাকশন দৃশ্যের বেশ মিল রয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে। ভাইরাল হওয়া ভিডিও দেখে নেটিজেনদের একাংশ বলেন, রণবীর সিংয়ের চেহারা আসলে রণবীর কাপুরের থেকে অনুপ্রাণিত। কেউ কেউ আবার বলেছেন, ‘অ্যানিম্যাল’-এর রণবিজয় যদি বলবীর সিংয়ের মতো বড়লোকের ঘরে না জন্মে মধ্যবিত্ত পরিবারে জন্মাত তাহলে ঠিক ‘ধুরন্ধর’-এর রণবীর সিংহের মতোই দেখতে লাগত। এমনকি এক নেটিজেন সরাসরি তুলনা করেছেন ‘অ্যানিম্যাল’-এর ফাঁস হওয়া প্রথম লুকের সঙ্গে। সেখানে ঠিক যেভাবে রণবীর কাপুরকে দেখা

গেছে একটি গাড়ির গায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে সেভাবেই দেখা গেছে রণবীর সিংকে। রণবীর বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা, যিনি যে কোনও চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন। ২০১৮ সালে দীপিকা পাড়ুকোনের বিপরীতে ‘পদ্মাবত’-এ অভিনয় করেছিলেন। তার অভিনয় গুণে আর চিত্রনাট্যের কৌশলে খলনায়ক ‘খলজি’-ও দর্শকের মন পেয়েছিল। ২০২৩ সালে মুক্তি পেয়ছিল রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। সেখানে অবশ্য রণবীর নিজেই নায়ক, কিন্তু তার চরিত্র ছিল উগ্র পৌরুষের নিদর্শন। রণবীর সিংয়ের অনুরাগীরা তাই বলছেন, ‘অ্যানিম্যাল’-এর পরিকল্পনা তৈরি হওয়ার আগেই ‘অ্যানিম্যাল’ চরিত্রে অভিনয় করে ফেলেছেন রণবীর সিংহ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না