রঙিন প্রত্যাবর্তনের পর একটু আক্ষেপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪

রঙিন প্রত্যাবর্তনের পর একটু আক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ডিসেম্বর, ২০২৪ |
আয়ারল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘ ১৬ মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন শারমিন আক্তার সুপ্তা। আর ফিরেরই রানের ফোয়ারা বইয়ে দিয়েছেন। স্বীকৃতি স্বরুপ আইসিসির মাসসেরার পুরস্কার, 'আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ- এর সংক্ষিত তালিকায় জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশ নারী দলের ডানহাতি এই ব্যাটার। কিন্তু চুড়ান্ত লড়াইয়ে ড্যানি ওয়াট-হজের কাছে হেরে গেলেন। বাংলাদেশের শারমিন আক্তার ও দক্ষিণ আফ্রিকার ন্যাডাইন ডি ক্লার্ককে পেছনে ফেলে মেয়েদের ক্রিকেটে নভেম্বরের জন্য ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হয়েছেন ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ। আর ছেলেদের ক্রিকেটে ভারতের জাসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেনকে পেছনে ফেলে মাসসেরার এই স্বীকৃতি পেয়েছেন পাকিস্তান পেসার হারিস রউফ। ২০২৩ সালে জুলাইয়ে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলা

শারমিন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন পর্বটা রাঙিয়ে নিয়েছেন। নভেম্বরে খেলা দুই ওয়ানডেতে ৬৯.৫০ এবং ৯১.৪৪ স্ট্রাইক রেটে ১৩৯ রান করেন তিনি। মিরপুরে প্রথম ওয়ানডেতে ৮৯ বলে ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ডানহাতি। দ্বিতীয় ম্যাচে ৬৩ বলে তার ব্যাট থেকে আসে ৪৩ রান। ২ ডিসেম্বর তৃতীয় ওয়ানডেতে ৮৮ বলে ৭২ রানের ইনিংস খেলেন সুপ্তা। তিন ম্যাচে সিরিজে সর্বোচ্চ ২২১ রান করেন তিনি। দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার পুরস্কার জেতার সুযোগ ছিল শারমিনের সামনে। ২০২৩ সালের নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান