রওশন এরশাদের ‘সুন্দর মহলে’ বৈষম্যবিরোধীদের হামলা-ভাঙচুর – ইউ এস বাংলা নিউজ




রওশন এরশাদের ‘সুন্দর মহলে’ বৈষম্যবিরোধীদের হামলা-ভাঙচুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ | ৫:০৬ 110 ভিউ
ময়মনসিংহের টাউন হল এলাকায় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদের পৈতৃক বাড়ি সুন্দর মহল ও নির্মাণাধীন বাণিজ্যিক স্থাপনা ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল সেখানে হামলা চালিয়ে এই ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীরা জানান, গত ৫ আগস্ট-পরবর্তী সময়ে রওশন এরশাদের পৈতৃক বাড়িকে ‘দালাল মহল’ হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টাঙানো হয়েছিল। কিন্তু স¤প্রতি বাড়িটি ‘কুটুম বাড়ি’ নামের একটি রেস্টুরেন্টের মালিক বজলুর রহমান ১২ বছরের জন্য ভাড়া নিয়েছেন, রওশন এরশাদের পরিবারের সদস্যদের কাছে থেকে। সেখানে স্থাপনা নির্মাণের কাজও শুরু হয়। এ নিয়ে ২৩ এপ্রিল বাড়িটির সামনে মানববন্ধন করে বাণিজ্যিক ভবন না

করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ওই অবস্থায় বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে সেখানে হামলা চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সংগঠনের ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে স্থাপনা ভাঙচুর ও পুরোনো ভবনের বিভিন্ন কক্ষে আসবাবপত্র ভাঙচুর করে। হামলার বিষয়ে জানতে চাইলে ‘কুটুম বাড়ি’ রেস্টুরেন্টের মালিক বজলুর রহমানের শ্যালক আহসানুল করীম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা হামলা চালিয়ে এ ভাঙচুর চালান। দালাল মহল আখ্যা দিয়ে রওশন এরশাদের পৈতৃক বাড়ি হওয়ার কারণে এখানে ভাঙচুর করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদ বলেন, দালাল মহলকে বাণিজ্যিক ভবন বানানোর পাঁয়তারা হওয়ায়

সেটি বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও সেটি বন্ধ হয়নি। ওই অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে স্থাপনা ভেঙে দিয়েছেন। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রওশন এরশাদের বাড়িতে রেস্টুরেন্ট নির্মাণকাজ চলায় বৈষম্যবিরোধী ছাত্ররা ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম বলেন, বাড়িকে ঘিরে ছাত্র-জনতার ক্ষোভ থাকায় সেখানে কোনো বাণিজ্যিক স্থাপনা না করাই উচিত। বিষয়টি নিয়ে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্তর্জাতিক বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল যেখানে যে কারণে আফগানিস্তানে পাকিস্তানের হামলা মসজিদের টাকা নিয়ে তুমুল সংঘর্ষ আফগানিস্তান-পাকিস্তানের ওপর নজর রাখছেন জাতিসংঘ মহাসচিব চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া টানা বজ্রবৃষ্টির পূর্বাভাস ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সারা দেশ দাসত্বের দালালেরা ২০০১ এ যেভাবে সফল হয়েছিল, একইভাবে এবারও সফল অতীতে মামলা-হামলার ঝুঁকির কারনে গুপ্ত রাখা নারী সদস্যদের নাম প্রকাশ করলো জামায়াতে ইসলামী! সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগ বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ, ইফতার কর্মসূচির আড়ালে ছাত্রদের আবার সংগঠিত করার ষড়যন্ত্র! ব্রাজিলে বন্যা ও ভূমিধসে অন্তত ২০ জন নিহত জিম্বাবুয়েকে উড়িয়ে দিল ভারত, সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার জুলাই বিক্ষোভে নির্মমভাবে পুলিশ হত্যা: দাবি আদায়ের নামে রাষ্ট্রীয় বাহিনীকে পঙ্গু করার জঙ্গি পরিকল্পনা? টঙ্গীতে ১৮ মাস পর আওয়ামী লীগের অফিসে দলীয় ব্যানার, জাতীয় পতাকা উত্তোলন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরলো জামায়াতপন্থী লে. জেনারেলসহ শীর্ষ ৬ কর্মকর্তা গণভোটে অতিরিক্ত দেখানো ৯ লাখ ‘হ্যাঁ’ ভোট বাদ দিল নির্বাচন কমিশন