যে জায়গা থেকে গ্রেফতার হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি হাসান – ইউ এস বাংলা নিউজ




যে জায়গা থেকে গ্রেফতার হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি হাসান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪ |
ঢাকার যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী। তিনি জানান, নারায়ণগঞ্জের ছাত্র ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যার মামলায় আসামি ছিলেন সাবেক ওসি আবুল হাসান। মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজারবাগ পুলিশ লাইনসের এসআই মো. ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে তাইম হত্যার অভিযোগে দায়ের করা হয়েছিল। টেকনাফে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কক্সবাজার জেলা পুলিশের হেফাজতে আছেন, এবং ঢাকার সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে। ঢাকার পুলিশের একটি দল কক্সবাজারে এসে তাকে নিয়ে যাবে। নিহত

ইমাম হাসান তাইম নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত ২০ আগস্ট তার মা মোসা. পারভীন আক্তার ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে এই হত্যা মামলা করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন- পুলিশের এডিসি শাকিল মোহাম্মদ শামীম ও এসি তানজিল আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান সিগারেটের দাম বাড়ানোর ইঙ্গিত এনবিআর চেয়ারম্যানের ৩১ মার্চ : আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অফিসের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা মালয়েশিয়া থেকে এলো ৩০ হাজার টন ডিজেল দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ ফুরিয়েছে হাম, পোলিও, যক্ষ্মাসহ ৬ ধরনের টিকার মজুত গরমকালে শীতের কম্বল বিতরণ স্বামীর ঝুলন্ত দেহ দেখে ১৭ তলা থেকে ঝাঁপ তরুণীর! সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১০টি ড্রোন ভূপাতিত, ছুড়ল কারা?