যে কালসাপ লালন-পালন করেছেন এতকাল এখন কেন তার ভয়ে ভীত ডা. জাহেদ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫

যে কালসাপ লালন-পালন করেছেন এতকাল এখন কেন তার ভয়ে ভীত ডা. জাহেদ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৫ |
ডা. জাহেদুর রহমান নিজের প্রাণ নিয়ে শঙ্কিত। এমন অবস্থায় একজন সুবিবেচক মানুষ মাত্রই তার প্রতি সহানুভূতিশীল হবেন। এখানে একটি কিন্তু আছে। আজ তিনি যেমন বলছেন, জামায়াতের রাজনীতিই হলো অন্যকে “ইসলামবিরোধী” কিংবা “নাস্তিক” ট্যাগ দিয়ে হত্যাযোগ্য করে তোলা। এই কথাটা তিনি বলছেন, আবার একইভাবে বলছেন জামায়াতের রাজনৈতিক অধিকার নিয়ে তিনি সোচ্চার ছিলেন, আছেন, থাকবেন। ডা. জাহেদ যে প্রশ্নটি নিজেকে করছেন না তা হলো, যে দল কাউকে ধর্মীয় ট্যাগ দিয়ে হত্যাযোগ্য করে তোলার রাজনীতি করে সভ্য যুগে এসে তাদের রাজনৈতিক অধিকার থাকে কি না? আমি ব্যক্তিগতভাবে যে কারো রাজনৈতিক অধিকার হরণের বিপক্ষে। তবে, সেই রাজনীতি হতে হবে সভ্য, আদর্শিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন। ডা. জাহেদুর

রহমানরা যাদেরকে ক্ষমতায়ন করেছেন সরাসরি নানা রকম বয়ান তৈরি ও প্রচার করে, তারা যে ছোবল মারার সময় তার অধিকার নিয়ে ভাববে না, এই সত্যটি বুঝার মতো জ্ঞান কি ডা. জাহিদের নেই? তিনি এতো জ্ঞানী, এতোটাই রাজনৈতিক সচেতন- অথচ এটাই জানেন না দেশের ও জনগণের জন্য কাদের স্পেস দিতে হয়, কাদেরকে স্পেস দিতে হয় না? বিগত সময়ে আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমি একজন মুক্তিযুদ্ধের আদর্শ ধারণকারী ও আদর্শিকভাবে আওয়ামী লীগের মূলনীতিতে বিশ্বাসী হয়েও আওয়ামী লীগের যাবতীয় ভুলের সমালোচনা করেছি। এবং তা করতে আমি কখনোই ভয় পাইনি। কিন্তু, বর্তমানে জামায়াত নিয়ন্ত্রিত ইউনূস সরকারের সমালোচনা কি করা সম্ভব দেশে বসে? কেন সম্ভব নয়, করলে

কী হচ্ছে – তার জ্বলন্ত উদাহরণ সাবেক সচিব আবু আলম শহীদ খান। একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ভূঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম নামের আরেকজন সাবেক সচিবকে – যে খবরটি খুব একটা প্রচারণা পায়নি। মুক্তিযুদ্ধের কথা বলে গ্রেপ্তার হওয়া এক যুগ আগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নার কথা না হয় বাদই দিলাম। আজ শুধুমাত্র জামায়াতের মূলনীতি ও দলের নামের ব্যাপারে কথা তুলতেই ডা. জাহিদুর রহমান “নাস্তিক” ট্যাগ খেয়ে নিজের প্রাণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন, জামায়াতের রাজনীতির অধিকার নিয়ে সোচ্চার অথচ একই মানুষ যখন আওয়ামী লীগ নাকি ট্যাগের রাজনীতি করে অভিযোগ করে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার হরণের পক্ষে কথা বলেন

তখন ডা. জাহিদুর রহমানের নিজেরই সততা নিয়ে প্রশ্ন থাকে। কিছুদিন আগে এক ভিডিওতে দেখলাম, তিনি নিজ মুখে বলেছেন বর্তমানে বিসিএস-এর ভাইবা বোর্ডের সদস্য তিনি। আমি কি প্রশ্ন তুলতে পারি না, কোন যোগ্যতা বলে উক্ত বোর্ডের সদস্য হয়েছেন তিনি? কোন নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে? আওয়ামীবিরোধী ব্যক্তি হিসেবে ইউনূস সরকারের অনৈতিক সুবিধা যিনি নিজেই ভোগ করছেন তিনি কী করে অন্য কারো সততা নিয়ে প্রশ্ন তোলেন! ডা. জাহেদুর রহমানের সততা নিয়ে প্রশ্ন তোলার অর্থ এই নয়, আমি জামায়াতকে সমর্থন করছি। জামায়াত সম্পর্কে আমার অবস্থান নতুন করে ব্যাখ্যা দেয়ার প্রয়োজন নেই। চেনা বামুনের পৈতা লাগে না। লেখক পরিচিতি: ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা চলতি বিশ্বকাপের নকআউটে ড্রিবলিংয়ে রোনালদোকে টপকালেন ভোজিনিয়া বিশ্বকাপে অনুপ্রেরণা হয়ে থাকল কেপ ভার্দের লড়াই হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ রাজধানীর চকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের আঙুলের ছাপ চুরি করে সচল হাজারো সিম শহীদ খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ কুমিল্লায় ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, ভিডিও ভাইরাল ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, নিয়ে গেছে মোবাইল-টাকা ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৪২৪ ভোটার হওয়ার সময় বাড়ল লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ব্যাংক থেকে সরকারের ঋণ দাঁড়াল ১ লাখ ৩১ হাজার কোটি টাকায় ‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য শেখ হাসিনা সরকারের স্থাপিত ঘোড়াশাল-পলাশ সার কারখানায় প্রথম বছরেই মুনাফা ২৩৩ কোটি টাকা সরকারের দাবি ‘ছাড় দেওয়া হয়েছে’, কিন্তু বাজারে কমেনি নিত্যপণ্যের দাম: ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ লক্ষ্যমাত্রা থেকে ৭ বিলিয়ন ডলার পিছিয়ে শেষ হলো রপ্তানির বছর