যুদ্ধবিরতির প্রাক্কালে ইসরাইলি হামলা, গাজায় এক পরিবারের ৫ সদস্য নিহত – ইউ এস বাংলা নিউজ




যুদ্ধবিরতির প্রাক্কালে ইসরাইলি হামলা, গাজায় এক পরিবারের ৫ সদস্য নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ |
গাজায় যুদ্ধবিরতির সময় গণনার অপেক্ষায় ফিলিস্তিনিরা, তবে ইসরাইলি বাহিনী পুরো গাজা উপত্যকায় তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। খান ইউনিসে ইসরাইলি হামলায় এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা রোববার সকালে এ তথ্য জানিয়েছে। সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনিরা তাদের ঘরে ফেরার আশা নিয়ে অপেক্ষা করলেও, ইসরাইলি হামলার ধারাবাহিকতায় হতাহতের সংখ্যা বাড়ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছে। গত ১৫ মাস ধরে গাজা জুড়ে ইসরাইলের নিরলস হামলার মধ্যে অসংখ্য মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে, যাদের অধিকাংশই অস্থায়ী তাঁবুতে মানবেতন জীবনযাপন করছে। যুদ্ধবিরতি কার্যকর হলে ফিলিস্তিনিরা ঘরে ফেরার আশা করলেও, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ রোববার স্থানীয় সময়

৮.৩০ মিনিট থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এরইমধ্যে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির প্রক্রিয়া সফল করতে প্রস্তত। আল জাজিরা জানিয়েছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের অবশিষ্ট সামান্য সম্পদ গুছিয়ে নিজেদের এলাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে ইসরাইলি সেনাবাহিনী সতর্ক করেছে যে, দক্ষিণ থেকে উত্তরের দিকে, বিশেষত নেটজারিম করিডোরের দিকে যাত্রা এখনও বিপজ্জনক। ইসরাইলি সামরিক বাহিনীর সতর্কতার মধ্যেও ঘরে ফেরার আকাঙ্ক্ষা নিয়ে ফিলিস্তিনিরা নিজেদের প্রস্তুত করছেন। যুদ্ধবিরতির আশায় তাদের এলাকায় ফিরে গিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান