যুক্তরাষ্ট্র সিরিয়ার ৯টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্র সিরিয়ার ৯টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
সিরিয়ার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়।সোমবার মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানায়। খবর অনুসারে,সিরিয়ার দুটি স্থানে মোট ৯টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।মার্কিন সেনা কর্মকর্তারা দাবি করেছেন,এই আক্রমণটি গত ২৪ ঘণ্টায় সিরিয়ায় মার্কিন নাগরিকদের ওপর চালানো একাধিক হামলার জবাবে করা হয়েছে। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, ইরাক ও সিরিয়ায় আইএস নির্মূলের অভিযানে যুক্ত থাকা মার্কিন ও সহযোগী বাহিনীর ওপর ভবিষ্যৎ হামলার সক্ষমতা হ্রাস করতেই এই আক্রমণ চালানো হয়েছে।তাদের মতে,ইরান সমর্থিত গোষ্ঠীগুলো সিরিয়া ও ইরাকের মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল, যা তাদের অবকাঠামো লক্ষ্য করে চালানো এই বিমান হামলার

মাধ্যমে প্রতিহত করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে সিরিয়ায় ৯০০ ও ইরাকে আড়াই হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।এসব সেনা মূলত স্থানীয় সামরিক বাহিনীকে আইএসের পুনরুত্থান প্রতিহত করতে সাহায্য করছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র মাঝে মাঝে ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটিতে আক্রমণ চালায়।এর আগে ফেব্রুয়ারিতেও সিরিয়া ও ইরাকের ৮৫টি স্থানে যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করেছিল।সেসময়ও মার্কিন সেনাদের ওপর আক্রমণের জবাবে এই আক্রমণ চালানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ১০ দুই দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না তেল না পেয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষুব্ধ জনতার আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জানালো ইরান দেশে জ্বালানি মজুত রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন ঢাকায় পরীক্ষামূলক ফুয়েল পাস চালু, যেভাবে নিবন্ধন করবেন হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ইরান নেবে ১ ডলার, পেমেন্ট ইউয়ান বা ক্রিপ্টোতে মারা গেছেন বিখ্যাত অভিনেতা মাইকেল প্যাট্রিক রাজধানীর তুরাগে বস্তিতে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট শেষ পর্যন্ত ইরানের দ্বারস্থ হলো সৌদি আরব মুখোশ পরে বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ নিষিদ্ধ আগামী ৫ দিন ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আরও ৮ বিল পাস সংসদে আবু সাঈদ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড শুরু হচ্ছে অনলাইন ক্লাস, কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি সোনার দামে বড় পতন হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ৪০ দিন পর খুলল আল-আকসা, মুসল্লিদের ঢল ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন দিলো সরকার ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস